ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিগগিরই চালু হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী গাইবান্ধায় বিসিক শিল্পনগরীর কয়েল ফ্যাক্টরিতে আগুন আইএমএফের শর্ত মেনে কি পে স্কেল বাস্তবায়ন করতে পারবে সরকার? গণতান্ত্রিক বাংলাদেশে এখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে: তথ‍্যমন্ত্রী দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী যে সরকার মানুষের খোঁজ নেওয়ার সময় পায় না, এটা কোনো সরকারই না: জামায়াত আমির বিপৎসীমার ওপরে পাঁচ নদীর পানি, সমুদ্রও উত্তাল তালিকায় ১ নম্বরে আমার নাম, আমি মরলে তোমরাও মরবে: ট্রাম্প সিরাজগঞ্জে নিখোঁজের দুইদিন পর যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার স্পেনে ভয়াবহ দাবানল : মৃত বেড়ে ১২, তাপপ্রবাহে বাড়ছে ইউরোপজুড়ে বিপর্যয়

বন্যার পাশে দাঁড়িয়ে নারীবিদ্বেষীদের রুখতে বাচ্চুর আহ্বান

আকাশ বিনোদন ডেস্ক: 

বাংলাদেশে সাংস্কৃতিক অঙ্গনে নারীদের নিয়ে কুরুচিপূর্ণ ও অশ্লীল মন্তব্য প্রায়ই দেখা যায় অনলাইনে। অশালীনতার অভিযোগে ওয়েবসিরিজের বিরুদ্ধে শিল্পীরা সোচ্চার হলেও, নারীর বিরুদ্ধে অশালীন ও আইনবিরুদ্ধ বক্তব্য প্রদানকারীদের বিরুদ্ধে কেন সবাই নিশ্চুপ? এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট নাট্যজন ও চলচ্চিত্র পরিচালক নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু।

সম্প্রতি বরেণ্য রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার করোনা আক্রান্ত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন গণমাধ্যমে কটূক্তিমূলক মন্তব্য করেছেন অনেকে। এ নিয়ে প্রচণ্ড ক্ষুব্ধ চিত্রনির্মাতা নাসির উদ্দিন ইউসুফ।

বুধবার (২৪ জুন) রাতে নাসির উদ্দিন ইউসুফ নিজের ফেসবুক প্রোফাইলে একটি পোস্টে তার ক্ষোভ প্রকাশ করেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘বরেণ্য রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার করোনা আক্রান্ত হওয়া নিয়ে কতিপয় অসুস্থ মানসিকতার ‘নামানুষ’ যেভাবে অশ্লীল উক্তি করছে, তাদের বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ এনে কোন শিল্পী বা শিল্পী সংগঠন এখনো শাস্তি দাবি করেনি। অথচ ওয়েব সিরিজে অশ্লীলতার বিরুদ্ধে সবাই দেশ ও সংস্কৃতি রক্ষা ও দোষী নির্মাতার শাস্তি দাবি করে আইনানুগ ব্যবস্থার সুপারিশ করেছেন।

নাসির উদ্দিন ইউসুফ আরও বলেন, ‘শুধু বন্যা নন, দেশের প্রায় সকল নারী শিল্পীর বিরুদ্ধে অপপ্রচার ও কুরচিপূর্ণ মন্তব্য হরহামেশা অনলাইনে দৃ্শ্যমান। পাশাপাশি অনলাইনে ও টেলিভিশনে কতিপয় মোল্লা ওয়াজ মাহফিলের নামে নারীদের নিয়ে যে কুরুচিপূর্ণ বক্তব্য ও ফতোয়া দিচ্ছেন, তা রীতিমত অশ্লীল ও দেশীয় আইন লঙ্ঘনের দণ্ডনীয় অপরাধ। আমরা যারা ভিজ্যুয়াল কনটেন্টে অশ্লীলতার বিরুদ্ধে সরব, আবার তারাই ধর্মের নামে ও যৌন বিকারগ্রস্ত কতিপয় ‘নামানুষের’ মন্তব্যের বিরুদ্ধে সম্পূর্ণ নিশ্চুপ।

তিনি বলেন, ‘আমি অত্যন্ত দৃঢ়তার সাথে মানবিক সংস্কৃতিবিরোধী অপপ্রচার ও কুরুচিপূর্ণ মন্তব্যকারী এবং ধর্মব্যবসায়ীদের আইনের আওতায় এনে কঠিন শাস্তি বিধানের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। একই সাথে সকল শিল্পীদের এই অপপ্রচারের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিগগিরই চালু হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

বন্যার পাশে দাঁড়িয়ে নারীবিদ্বেষীদের রুখতে বাচ্চুর আহ্বান

আপডেট সময় ০৯:৩৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০