ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসকের তত্ত্বাবধানে মাশরাফি

আকাশ স্পোর্টস ডেস্ক:  

করোনা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। এই অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করার পরিকল্পনা করছে তারা পরিবার। আর এ ক্ষেত্রে মাশরাফির ব্যবস্থাপত্র করে দিয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ বি এম আব্দুল্লাহ।

সোমবার (২২ জুন) গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিউজমউদ্দিন চৌধুরী সুজন।

প্রধান নির্বাহী বলেন, ‘মাশরাফির ব্যাপারটা যতদূর জানি, বিসিবি সভাপতি আব্দুল্লাহ স্যারের (প্রধানমন্ত্রীর চিকিৎসক) সঙ্গে কথা বলেছেন। তার প্রেসক্রিপশন পাঠানো হয়েছে। মাশরাফি তো এমপিও। তার ব্যাপারটা ভিন্ন। কিন্তু যখন বিপদ হয়, সংসদ সদস্য দেখে হয় না। মানসিকভাবে সবাই ধাক্কা খায়। তখন তার পাশে সবারই থাকা উচিত। কাল রাতে শুনলাম ভালো আছে, হাসিখুশি আছে।’

এদিকে বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী  জানিয়েছেন, মাশরাফির ব্যাপারে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছেন। তার শারীরিক অবস্থার নিয়মিত খোঁজ খবর নেয়া হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসকের তত্ত্বাবধানে মাশরাফি

আপডেট সময় ০৪:৫৭:১৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০