ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

বাংলাদেশি যুবককে ক্রোয়েশিয়ায় নির্যাতন, অস্ট্রিয়ায় আন্দোলন

আকাশ জাতীয় ডেস্ক:

ক্রোয়েশিয়ায় পুলিশি নির্যাতনের শিকার হয়েছেন রাসেদুজ্জামান রুয়েল (৩০) নামে বাংলাদেশি এক যুবক। বসনিয়ার একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। ঘটনার প্রতিবাদে আন্দোলনে নেমেছে অস্ট্রিয়ার নাগরিকরা।

রোববার (২১ জুন) সকালে অস্টিয়ার রাজধানী ভিয়েনাতে সহস্রাধিক লোকজনকে নিয়ে ঘটনার বিচার দাবিতে আন্দোলন করেছে কয়েকটি সামাজিক সংগঠন। এসময় সবার হাতে হাতে ছিল রুয়েলের ক্ষতবিক্ষত ছবি সংবলিত ব্যানার ও ফেস্টুন।

রুয়েল হবিগঞ্জ সদর উপজেলার সুলতান মামদপুর গ্রামের ভিংরাজ মিয়ার ছেলে। তিনি গ্রিস ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।

গত ১২ জুন গ্রিস থেকে অবৈধ পথে ইতালি যাচ্ছিলেন। পথে স্লোবেনিয়ার একটি জঙ্গল থেকে রুয়েলসহ আরও প্রায় ৪৫ জনকে আটক করে সেখানকার পুলিশ। পরে তাদের হস্তান্তর করা হয় ক্রোয়েশিয়া পুলিশের কাছে। অন্যরা বাংলাদেশ ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের নাগরিক।

আকাশ নিউজকে এ তথ্য জানান গ্রিস ছাত্রলীগের সভাপতি জায়েদ খান।

তিনি জানান, অমানবিক নির্যাতনের পর ক্রোয়োশিয়ার পুলিশ রুয়েলকে বশনিয়ায় ফেরত পাঠিয়েছে। নির্যাতনের ফলে রুয়েলের মুখ এবং মাথায় ছিদ্র হয়ে রক্ত ঝড়তে থাকে। বশনিয়ার রাজধানী সারজেবে জার্মানি এক সংস্থার মাধ্যমে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গুরুতর আহত রুয়েলের ভাই রাসেদুজ্জামান রকি বলেন, গত ২৭ মে রুয়েল বাাড়িতে ফোন করে জানান ‘ভাই আমি গেমে যাচ্ছি’। এরপর থেকে আর কোনো যোগাযোগ হয়নি। পরে ফেসবুকের মাধ্যমে জানতে পারি আমার ভাই নির্যাতনের শিকার হয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশি যুবককে ক্রোয়েশিয়ায় নির্যাতন, অস্ট্রিয়ায় আন্দোলন

আপডেট সময় ০৪:৩৭:২৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০