ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমান সবসময় গ্রামীণ জনপদ ও কৃষকের উন্নয়ন নিয়ে ভাবেন : রিজভী ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইতালি ‘কৃষক কার্ড’ বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী ‘খেলাধুলার মাধ্যমে দেশপ্রেম ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে হবে’ সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: প্রধান আসামি মঈনসহ ৩ জন তিনদিনের রিমান্ডে স্বাস্থ্যখাতের উন্নয়নে বাজেটে বরাদ্দ বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের বন্দর অবরোধ বিপজ্জনক পদক্ষেপ: চীন কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে ‘কৃষক কার্ড’: প্রধানমন্ত্রী

মোহরানা নিয়ে ঝগড়ায় নববধূকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:  

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় মোহরানা নিয়ে ঝগড়ার জেরে মেহেদির রং মুছে যাবার আগেই নববধূ রোজিনা বেগমকে (১৮) ছুরিকাঘাতে হত্যার অভিযোগে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী মেহেদী হাসানকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার ভোরে আক্কেলপুর উপজেলার রায়কালি ইউনিয়নের গুডুম্বা-পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবারের দাবি, হত্যার পর স্ত্রী রোজিনার মরদেহ সড়কের ওপর ফেলে রেখে পালিয়ে যান তার স্বামী মেহেদী।

আক্কেলপুর থানার ওসি আবু ওবায়েদ জানান, উপজেলার হরিসাড়া গ্রামের ইজিবাইকচালক মেহেদী হাসানের সঙ্গে গুডুম্বা-পূর্বপাড়া গ্রামের মাদ্রাসাছাত্রী রোজিনার প্রেমের সর্ম্পক গড়ে ওঠে।

সেই সর্ম্পকের জের ধরে আগের স্ত্রী-সন্তান থাকা সত্বেপাও প্রায় দেড় মাস আগে মেহেদী হাসানের সঙ্গে রোজিনার বিয়ে হয়।

কিন্তু বিয়ের পর থেকে স্বামীর সঙ্গে তার ঝগড়া লেগেই ছিল। শুক্রবার রোজিনা তার বাবার বাড়িতে (গুডুম্বা-পূর্বপাড়া) থাকাকালীন দিনভর মোবাইল ফোনে স্বামীর সঙ্গে মোহরানার বিষয় নিয়ে বিবাদ চলে।

এরই এক পর্যায়ে ওই রাতেই মেহেদী হাসান তার স্ত্রী রোজিনাকে তার বাড়িতে হরিসাড়ায় নিয়ে যান।

এর পর শনিবার ভোরে স্থানীয়রা রোজিনার বাড়ির কিছু দূরে রাস্তার ওপর তার রক্তমাখা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

পরে রোজিনার মরদেহ উদ্ধারের পর পরই অভিযান চালিয়ে স্বামী মেহেদী হাসানকে হরিসাড়া গ্রামের তার নিজ বাড়ি থেকে আটক করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

তারেক রহমান সবসময় গ্রামীণ জনপদ ও কৃষকের উন্নয়ন নিয়ে ভাবেন : রিজভী

মোহরানা নিয়ে ঝগড়ায় নববধূকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী গ্রেফতার

আপডেট সময় ০৬:৩৮:২৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০