ঢাকা ০১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রণোদনা ব্যবসায়ীদের অধিকার: এফবিসিসিআই সভাপতি

আকাশ জাতীয় ডেস্ক:

এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম বলেছেন, সাম্প্রতিক কোভিড-১৯ এর কারণে সৃষ্ট পরিস্থিতিতে দেশের ব্যবসায়ীরা যেভাবে ক্ষতিগ্রস্ত তাদের ঘুরে দাঁড়াতে সরকার বিশেষ প্রণোদনা দেয়ার উদ্যোগ নিয়েছে। এই প্রণোদনা কারো করুণা নয়, এটি ব্যবসায়ীদের অধিকার। প্রতিটি জেলার ব্যবসায়ী সংগঠন ও ব্যাংকারদের দায়িত্ব রয়েছে প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যাতে এই সুবিধা পায় সে ব্যবস্থা নেয়ার।

সোমবার দুপুরে ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে স্থানীয় ব্যবসায়ী নেতা, জনপ্রতিনিধি ও ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে তিনি একথা বলেন।

শহরের ঝিলটুলী দক্ষিণ কালিবাড়ি মহল্লায় অবস্থিত একটি কমিউিনিটি সেন্টারে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে ঢাকা থেকে যোগ দেন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম ও সহ-সভাপতি রেজাউল করিম।

এ সময় ফজলে ফাহিম বলেন, রপ্তানি, কৃষি, বৃহৎ শিল্প ও ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের এ প্রণোদনা দেয়া হবে। সরকার দেশের অর্থনৈতিক ও সামাজিক সেক্টর টিকিয়ে রাখতে চাইছে। আমরাও চাইছি দেশের ব্যাংকিং সেক্টর যেনো আমাদের পাশে থাকে। গ্রাহকদের যেনো সহযোগিতা করা হয়।

ফরিদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির (এফসিসিআই) সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন এফসিসিআই এর পরিচালক আওলাদ হোসেন বাবর, ফরিদপুর পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু, সদর উপজেলার চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা, জনতা ব্যাংকের কর্মকর্তা হাবিবুর রহমান প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রণোদনা ব্যবসায়ীদের অধিকার: এফবিসিসিআই সভাপতি

আপডেট সময় ১১:৩৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০