ঢাকা ০৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লিবিয়ায় মানবপাচার চক্রের আরও দুই সদস্য গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক: 

লিবিয়ায় মানব পাচারের সঙ্গে জড়িত আরও দু’জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা। গ্রেফতার দু’জন সম্পর্কে বাবা-ছেলে।

সোমবার (১৫ জুন) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম।

গ্রেফতাররা হলেন- মাদারীপুরের রাজৈ উপজেলার উত্তর আড়াইপাড়া গ্রামের হানিফ বয়াতী (৬০) ও ছেলে নাসির বয়াতী (২৭)। তাদের রাজৈর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৪ জুন) দিনগত রাতে রাজশাহী জেলার রাজপাড়া থানাধীন তেরখাদিয়া গ্রামে অভিযান চালিয়ে লিবিয়ায় মানব পাচারকারী চক্রের সক্রিয় সদস্য হানিফ বয়াতী ও ছেলে নাসির বয়াতীকে গ্রেফতার করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দু’জন ওই চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। তারা বাবা-ছেলে বাংলাদেশ থেকে লিবিয়ায় মানব পাচারের যাবতীয় আর্থিক লেনদেন ও লোক সংগ্রহের কাজটা করতেন। তাদের নামে রাজৈর থানা ও ঢাকার পল্টন থানায় মানবপাচার মামলা রয়েছে। তাদের রাজৈর থানায় হস্তান্তরের বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

গত ২৮ মে রাতে লিবিয়ার মিজদাহ এলাকায় ২৬ বাংলাদেশিসহ ৩০ অভিবাসীকে গুলি করে হত্যা করে মানব পাচারকারীরা। এ ঘটনায় আহত হন ১১ জন। এদের মধ্যে নিহত ১১ জন ও আহত ৪ জনের বাড়ি মাদারীপুরে। লিবিয়ার মিজদায় হত্যাকাণ্ডের ঘটনায় মাদারীপুরের বিভিন্ন থানায় পাঁচটি মামলা দায়ের করেন নিহতদের স্বজনরা। এসব মামলায় এ পর্যন্ত নারী দালালসহ ১০ আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৮ ও পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

লিবিয়ায় মানবপাচার চক্রের আরও দুই সদস্য গ্রেফতার

আপডেট সময় ০৯:২৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০