ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জাবির ২০০ দোকানদারের পাশে দাঁড়ালেন মুশফিক

আকাশ স্পোর্টস ডেস্ক: 

কেবল ক্রিকেট নয়, পড়াশোনাটাও ঠিকমতো চালিয়ে এসেছেন মুশফিকুর রহিম। জাতীয় দলের অভিজ্ঞ উইকেটরক্ষক এই ব্যাটসম্যান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক করেছেন।

একই বিশ্ববিদ্যালয়ে এম.ফিল করছেন জাতীয় দলের এই ব্যাটিং কান্ডারি। প্রিয় বিশ্ববিদ্যালয়কে নিয়ে মুশফিকের অনেক স্মৃতি। সেখানকার অনেক মানুষের সঙ্গে তার সুসম্পর্ক।

করোনাভাইরাসের কারণে সেই সব মানুষের মধ্যে অনেকেই বিপাকে পড়ে গেছেন। বিশেষ করে তার ক্যাম্পাসের দোকানদাররা অসহায় হয়ে পড়েছেন।

করোনাভাইরাস বিস্তার রোধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ক্যাম্পাসের দোকানদাররা। এই খবর শুনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মুশফিক।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০০ দোকানদারকে সহায়তা দিচ্ছেন জাতীয় দলের ডানহাতি এই ব্যাটসম্যান। প্রত্যেক দোকানদারকে এক মাসের খাদ্য সহায়তা দিচ্ছেন মুশফিক।

ক্যাম্পাসের দোকানদারদের দুরাবস্থার কথা মুশফিককে জানান ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আতিকুর রহমান। এসব দোকানদারদের সাহায্য করার জন্যই মূলত মুশফিককে খবরটি দেন তিনি। শিক্ষকের আহ্বানে সাড়া দিয়ে দোকানদারদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন মুশফিক।

এ বিষয়ে মুশফিক বলেন, ‘ক্যাম্পাস বন্ধ থাকায় দোকানদের আয়ও বন্ধ হয়ে গেছে। খুব কষ্টে দিন পার করতে হচ্ছে তাদের। এদের মধ্যে অনেকেই আমার পরিচিত। অনেকের দোকানে আমি খেয়েছি। কঠিন এই সময়ে তাদের একটু সাহায্য করতে পারলে সেটা আমার জন্য ভালো লাগার ব্যাপার।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জাবির ২০০ দোকানদারের পাশে দাঁড়ালেন মুশফিক

আপডেট সময় ০৯:০৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০