ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি হাত–মুখ বেঁধে জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ পশ্চিমা দেশগুলোর সন্দেহের মাঝেই চীন-রাশিয়ার যৌথ নৌ মহড়া মোংলায় চাঁদা না পেয়ে গাড়িতে আগুন, গ্রেফতার ৩ ১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাসা থেকে ধরে নিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যা অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে’:শিল্পমন্ত্রী মুক্তিযুদ্ধে পেটে গুলি লেগেছিল মন্নাস আলীর, ৫৫ বছর পর অস্ত্রোপচারে অপসারণ মেয়েকে তুলে নিয়ে বিয়ের পর ২০ লাখ টাকা দাবির অভিযোগ, হুমকি-অপমানে বাবার ‘আত্মহত্যা’

অন্তঃসত্ত্বা স্ত্রীকে বাঁচাতে পা ধরেন স্বামী, মেলেনি আইসিইউ

আকাশ জাতীয় ডেস্ক:  

চট্টগ্রামে আইসিইউ সেবা না পেয়ে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। পাঁচ দিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি।

ফাতেমা আক্তার মুক্তা (৩০) নামের ওই নারী চট্টগ্রামের ফৌজদারহাট এলাকার বাসিন্দা। দুই সন্তানের জননী ফাতেমাকে গত মঙ্গলবার প্রথমে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতলে নিয়ে যাওয়া হয়।

পরে সেখানে চিকিৎসা না পাওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অক্সিজেন সাপোর্ট পেলেও আইসিইউ না পাওয়ায় মৃত্যু হয় তার।

মৃতের স্বামী তৌহিদুল আনোয়ার  বলেন, মঙ্গলবার সকাল ১০টায় মা ও শিশু হাসপাতালে গেলাম। বিভিন্ন টেস্ট করিয়ে বিকেল চারটা পর্যন্ত ছিলাম। আমার স্ত্রীকে আইসিইউ সুবিধা দিতে চিকিৎসকের পায়ে ধরেছি।

‘বলেছি এক ঘণ্টার জন্য হলেও আইসিইউ দেন। যদি অবস্থা স্থিতিশীল হয় তখন ছেড়ে দেবো। কিন্তু কারো মন গলাতে পারলাম না। পরে চমেক হাসপাতালে গেলাম।’

তিনি বলেন, জরুরি বিভাগ থেকে ৩০ নম্বর ওয়ার্ড ঘুরে করোনা ইউনিটে ভর্তি করানো হলো। শেষ পর্যন্ত অক্সিজেন দেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে চিকিৎসকরা আইসিইউ লাগবে বলে জানান।

‘তবে চমেকেও আইসিইউ বেড খালি নেই জানিয়ে দেন চিকিৎসকেরা। রাত পৌনে চারটার দিকে আমার স্ত্রী মারা গেছেন। কী পরিমাণ কষ্ট গেছে তা বোঝানো সম্ভব না।’

তিনি আরও বলেন, পত্রিকায় পড়েছি বিভিন্ন হাসপাতালে বিনা চিকিৎসায় রোগী মারা যাচ্ছে। আজ সেটা আমার সঙ্গে ঘটলো। বুঝতে পারছি মানুষ কত কষ্ট পাচ্ছে।

এ ব্যাপারে চমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. আফতাবুল ইসলাম  বলেন, একজন প্রসূতি নারী মারা গেছেন শুনেছি। বিষয়টি খুবই দুঃখজনক।

হাসপাতালের সব আইসিইউতে রোগী ভর্তি ছিল। একজন রোগীকে বের করে দিয়ে অন্য রোগী রাখার তো সুযোগ নেই। বর্তমান প

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি

অন্তঃসত্ত্বা স্ত্রীকে বাঁচাতে পা ধরেন স্বামী, মেলেনি আইসিইউ

আপডেট সময় ০৮:৪৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০