ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার কালেমা লেখা পতাকায় জঙ্গি নাটক তৈরির ষড়যন্ত্র চলছে সরকারকে সতর্ক থাকার পরামর্শ ফয়জুল করিমের খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন

এবার স্পেনে মানবপাচারকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক: 

সম্প্রতি লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে গুলি করে খুনের ঘটনায় মানব পাচার চক্রের বিরুদ্ধে একযোগে চিরুনী অভিযান চালাচ্ছে পুলিশের বিভিন্ন ইউনিট। এরই ধারাবাহিকতায় এবার স্পেনে মানবপাচারকারী চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গ্রেফতারকৃতরা হলেন, আব্দুল জলিল ওরফে দুলাল ডাক্তার, রুবেল হোসেন, রুবেল আহম্মেদ, কুতুব উদ্দিন ও পারভেজ আহমেদ।

বৃহস্পতিবার (১১ জুন) তাদেরকে গ্রেফতারের বিষয়টি জানান সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন।

তিনি জানান, মানব পাচারের মামলা তদন্তকালে সিআইডি জানতে পারে, লিবিয়া ও ইতালির পাশাপাশি দালালের মাধ্যমে স্পেনেও অবৈধভাবে বাংলাদেশিদের পাচার করছে একটি চক্র। এমন তথ্যের ভিত্তিতে দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, স্পেনে পাঠানোর কথা বলে বাংলাদেশ থেকে ভারত, দুবাই, আলজেরিয়া ও মরক্কোর রুট ব্যবহার করে স্পেনে অবৈধভাবে মানব পাচার করে আসছিল চক্রটি। পাচারকালে তারা বিভিন্ন দেশে ভিকটিমদের জিম্মি করে অত্যাচার করে ও মেরে ফেলার ভয় দেখিয়ে স্বজনদের কাছ থেকে মুক্তিপণ আদায় করে।

সম্প্রতি লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যার ঘটনায় সিআইডি বাদী হয়ে পল্টন থানায় ২টি ও বনানী থানায় ১টি মানব পাচার মামলা দায়ের করেছে। এই তিনটিসহ সারাদেশে সম্প্রতি রুজুকৃত মানব পাচারের ১৫টি মামলা সিআইডি তদন্ত করছে।

এসব মামলায় সিআইডির অভিযানে এখন পর্যন্ত ২২ জন অবৈধ মানব পাচারকারী চক্রের সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী

এবার স্পেনে মানবপাচারকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার

আপডেট সময় ০৬:১৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০