ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফ্লয়েড হত্যার প্রতিবাদে রাজবধূ মেগান মার্কেলের হৃদয়স্পর্শী ভিডিওবার্তা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

যুক্তরাষ্ট্রের শেতাঙ্গ পুলিশের হাতে নির্মমভাবে হত্যার শিকার হয়েছেন কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড।এর প্রতিবাদে উত্তাল যুক্তরাষ্ট্র।ট্রাম্পের দেশের সীমানা পেরিয়ে বিক্ষোভ দানা বেধেছে ইউরোপেও। যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশে বর্ণবাদবিরোধী আন্দোলন শুরু হয়েছে।

এই আন্দোলনে সামিল হয়েছেন ব্রিটেনের ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল। তিনি এক ভিডিওবার্তায় জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদ জানিয়েছেন।ভিডিওতে নিজের জীবনের কিছু ঘটনাও উল্লেখ করেছেন এই রাজবধূ। ।

যুক্তরাষ্ট্রে অন্য যারা পুলিশ হেফাজতে মারা যাচ্ছেন, মেগান তাদের কথাও স্মরণ করেন। বলেন, যাদের নাম জানি, তাদের জীবন যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ফ্লয়েডের জীবনও আমার কাছে গুরুত্বপূর্ণ।

কথা বলতে বলতে মেগান কয়েকবার বিরতি নেন। সম্পাদিত ভিডিওটিতে ছলছল চোখে তিনি বলেন, কী বলব, সেটি (ফ্লয়েড হত্যাকাণ্ড)সম্পর্কে আমি নিশ্চিত ছিলাম না। শুধু বলতে চেয়েছিলাম, আমি নার্ভাস।আমি বুঝতে পেরেছি,কিছু না বলাটা ভুল হবে।

মেগান ১৫ বছর বয়সের নিজের একটি অভিজ্ঞতার কথা বলেন।জানান,এক শিক্ষক তাকে কথা বলার সাহস দেন।

মেগান ১৯৯২ সালের দিকে লস অ্যাঞ্জেলেসে থাকতেন। ওই সময় একটি দাঙ্গা দেখেছেন তিনি। রডনি কিং নামের এক কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে সে সময় মার্কিন পুলিশ মারধর করে।ফ্লয়েডও একই ঘটনার শিকার।তবে আরও নির্মম।

২৫ মে ৪ শ্বেতাঙ্গ পুলিশ কৃষ্ণাঙ্গ ফ্লয়েডের গলায় হাঁটু ধরে নি:শ্বাস বন্ধ করে হত্যা করেন।ফ্লয়েড বারবার বাচার আকুতি জানালেও তাকে ছাড়েনি শেতাঙ্গ পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফ্লয়েড হত্যার প্রতিবাদে রাজবধূ মেগান মার্কেলের হৃদয়স্পর্শী ভিডিওবার্তা

আপডেট সময় ০৮:৪৭:০২ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০