ঢাকা ১১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আপন চেহারায় ফিরছে ঢাকা

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজাধানীতে চলছে গণপরিবহন৷ সড়কে হালকা যানজট৷ ফুটপাতে মানুষের ভিড়৷ ফলে ধীরে ধীরে তিলোত্তমা ঢাকা ফিরছে আপন চেহারায়৷

সোমবার (১ জুন) ৬৬ দিনের সাধারণ ছুটি শেষে অফিস আদালত খোলার দ্বিতীয় দিন৷ একইসঙ্গে চালু হয়েছে গণপরিবহন৷

করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় গত ২৬ মার্চ থেকে জরুরি সেবা বাদে সবকিছু বন্ধ ছিল৷ এরপর ৩১ মে থেকে সীমিত আকারে অফিস আদালত খুলে দেওয়া হয়৷ ১ জুন থেকে শুরু হয় গণপরিবহন চলাচল৷

সকাল থেকেই স্বাস্থ্যবিধি মেনেই চালু হয় গণপরিবহন৷ দুপুরে রাজধানীর ব্যস্ততম এলাকা মতিঝিলে গিয়ে দেখা যায়, সেখানে সাধারণ ছুটির আগের মতোই ভিড়৷ ফুটপাতে লোকজনকে গায়ে গা লাগিয়ে হাঁটতে দেখা গেছে৷ বিশেষ করে শাপলা চত্বর থেকে সিটি সেন্টার পর্যন্ত রাস্তার কাজ চলায় অনেক ক্ষেত্রে শারীরিক দূরত্বও মেনে চলা সম্ভব হয়নি।

ধীরে ধীরে তিলোত্তমা ঢাকা ফিরছে আপন চেহারায়৷ একই দৃশ্য ছিল রাজধানী আরেক ব্যস্ততম সড়ক পল্টন মোড়েও৷ সেখানে কথা হচ্ছিল ফকিরাপুলের বাসিন্দা আহমেদুর রশীদ সঙ্গে৷ তিনি বলেন, ‘অফিস-আদালত খুলে গেছে৷ ঝুঁকি নিয়েই ঘর থেকে বের হতে হয়েছি৷ ঘরে বসে থাকা সম্ভব না৷’

এদিকে রাস্তায় সবাই নিজস্ব সুরক্ষাসামগ্রী ব্যবহার করেছেন৷ বিশেষ করে মাস্ক পরা ছাড়া মানুষ পাওয়া যায়নি বললেই চলে৷

সন্তোষজনক দৃশ্য ছিল রাজধানীর গণপরিবহনগুলোতে৷ ট্রান্সসিলভা পরিবহনে সাইন্সল্যাব থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত আসতে এ প্রতিবেদক দেখেন, তিনি ছাড়া আর মাত্র একজন যাত্রী ছিলেন৷ বাসের আসনগুলো ঢাকা ছিল পলিথিনে৷

বাসটির হেল্পার বিল্লাল  বলেন, ‘বাসের সিটের ওপর পাতলা পলিথিনের কাভার দেওয়া হয়েছে, যা প্রতিদিন খুলে ফেলা হবে৷’

তিনি বলেন, ‘মতিঝিল থেকে ধানমন্ডি রুটে ৪০টি এবং গাজীপুর রুটে ৩০টি বাস চলাচল করছে৷ এর আগে প্রতিদিন দুই রুটেই ৭০টি করে বাস চলাচল করতো৷’

গণপরিবহন চালু হওয়ার প্রথম দিনে পরিবহনগুলোর সুরক্ষা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা৷ তবে সামনের দিনগুলোতে এ সুরক্ষা ব্যবস্থা থাকবে কিনা সেটি নিয়ে সংশয়ও ছিল তাদের মধ্যে৷

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

আপন চেহারায় ফিরছে ঢাকা

আপডেট সময় ০৭:০৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২০