ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ভয়াবহ আগুন থেকে ৪০ জনকে বাঁচালেন ক্রিকেটার

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ক্রিকেট খেলেছেন বটে! তবে ততটা নাম করতে পারেননি। কিন্তু এবার যেটা করলেন তাতে তিনি সত্যিকারের নায়ক হয়ে গেলেন। ৪০ জন মানুষকে ভয়াবহ আগুন থেকে বাঁচালেন ভারতের রঞ্জি খেলা ক্রিকেটার আকিব শেখ। তিনি মুম্বাইয়ের রঞ্জি দলে জায়গায় পেয়েছিলেন।

কিন্তু আহামরী পারফরম্যান্স করতে পারেননি। ২৫ ওভার বল করে একটিও উইকেট তুলতে পারেননি এই পেসার। তারপর আর তাঁর প্রথম শ্রেণীর ক্রিকেট খেলা হয়নি। হাজার চেষ্টা করেছেন ফিরে আসার। কিন্তু ধীরে ধীরে হারিয়ে যেতে থাকেন বিস্মৃতির আড়ালে। এবার অবশ্য তিনি যা করলেন তাতে গোটা ভারতে তাঁর নাম ছড়িয়ে পড়ল।

মুম্বাইয়ের পশ্চিম কল্যাণ এলাকার একটি বহুতলে আগুন লেগেছিল। আটতলা বিল্ডিংয়ে আটকে পড়েছিলেন ৪০ জন মানুষ। আবাসনের প্রতিটি বাসিন্দাকে উদ্ধার করেন আকিব ও তাঁর দুই বন্ধু আদনান খান ও দানিশ খান। একটি কাঠের মই দিয়ে বিল্ডিংয়ে উঠে বাসিন্দাদের উদ্ধার করেন তাঁরা। নিজেদের জীবন বাজি রেখে ৪০ জন মানুষকে নিরাপদ স্থানে পৌঁছে দেন। যে বিল্ডিংয়ে আগুন লেগেছিল সেটির নাম চার্ম স্টার। ছতলায় আগুনের ভয়াবহতা ছিল বেশি। তাই ছতলাতেই ৪০ জন আটকে পড়েছিলেন। আকিব ও তাঁর দুই বন্ধু মিলে ছয়তলা থেকে সবাইকে উদ্ধার করেন। আকিব নিজেও চার্ম স্টার বিল্ডিংয়ের ছয় তলায় থাকেন। তিনি দুঃসময়ে নিজের ফ্লোরের কাউকে ফেলে পালাননি।

কাঠের মইয়ের সাহায্যে পাশের বিল্ডিংয়ের ছাদে নিয়ে যাওয়া হয় ৪০ জন বাসিন্দাকে। ২৯ বছর বয়সী আকিব বলেছেন, ‘লোড শেডিং ছিল সারাদিন। সন্ধ্যার দিকে কারেন্ট এলে আমি মোবাইল চার্জ দিতে যাই। তখন দেখি মা চিৎকার করছে। আগুনের ধোঁয়ায় চারিদিকে কিছু দেখা যাচ্ছিল না। তার পর বন্ধুদের ফোন করি। ওরা প্রায় সঙ্গে সঙ্গে চলে আসে। আমরা সবাইকে উদ্ধার করতে পেরেছি। বড় কোনও বিপদ ঘটেনি। আমার মা, স্ত্রী সেই সময় ঘরেই ছিল। ধোঁয়ায় দমবন্ধ হয়ে যাওয়ার ভয় হচ্ছিল।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ভয়াবহ আগুন থেকে ৪০ জনকে বাঁচালেন ক্রিকেটার

আপডেট সময় ০৯:০১:৫০ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০