ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি সরকার হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত আবদুল্লাহ সায়েদাবাদ হবে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে: দক্ষিণ সিটি প্রশাসক সীমান্তে ৭ জনকে পুশইনের প্রচেষ্টা প্রতিহত করল বিজিবি মিথ্যা ও প্রোপাগান্ডায় জামায়াতের কাছে আওয়ামী লীগ শিশু: রাশেদ খাঁন শেষ ১৫ রানে ৪ উইকেট হারিয়ে সিরিজ হারল বাংলাদেশ বাংলাদেশকে বিনিয়োগবান্ধব করতে সরকার সবকিছু করবে: মাহদী আমিন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮ আসামি মৃত্যুর গুজবে থানায় হামলা, পুলিশসহ আহত ১২ হেরে যাওয়ায় ব্রাজিলের সাপোর্টাররা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী দেশ হোক সব প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল: প্রধানমন্ত্রী

কেউ ঠেকাতে পরলোনা; মোর্শেদ খান চলে গেলেন বিদেশ

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি থেকে পদত্যাগ করা, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান ঢাকা ত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২৮ মে) বিকালে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। তার পারিবারিক একটি সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে তিনি তার স্ত্রীসহ লন্ডনের উদ্দেশে বিমান ধরতে বাসা থেকে বের হন। লন্ডনে তাদের ছেলে আছে।

মোরশেদ খানের ব্যক্তিগত সহকারী সমীর বলেন, ‘স্যারের বার্ধক্যজনিত অসুস্থতা আছে। এজন্য চেকআপ  করাতে লন্ডনে গেছেন, এর বাইরে আমি কিছু জানি না।’

একটি চার্টার্ড ফ্লাইটে স্ত্রীসহ ঢাকা ছেড়েছেন মোরশেদ খান। তার সঙ্গে তার স্ত্রী নাসরিন খানও ছিলেন। এই ফ্লাইটে তারা যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। ফ্লাইটটি বৃহস্পতিবার দিবাগত রাত  সোয়া একটার দিকে ঢাকা ছাড়ে।

উল্লেখ্য, গত বছরের  ১০ জুন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের বিদেশ ভ্রমণে ইমিগ্রেশনে চিঠি দিয়েছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)।  ওইদিন দুদকের উপপরিচালক মো. সামছুল আলম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, এম মোরশেদ খান সপরিবারে বিদেশ যাওয়ার চেষ্টা করছেন। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশ যাওয়া ঠেকানো দরকার।
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেউ ঠেকাতে পরলোনা; মোর্শেদ খান চলে গেলেন বিদেশ

আপডেট সময় ০৭:২৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২০