ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দুর্যোগ ব্যবস্থাপনাকে আরও আধুনিক করতে হবে: আ স ম রব

আকাশ জাতীয় ডেস্ক:

ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে মৃতদের প্রতি শোক ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো এবং দুর্যোগ ব্যবস্থাপনাকে আরও আধুনিক করার আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন তালুকদার।

শুক্রবার (২২ মে) এক বিবৃতিতে নেতারা বলেন, সুপার সাইক্লোন আম্পানের প্রভাবে লণ্ডভণ্ড হয়েছে দেশের বিভিন্ন জেলা। বিধ্বস্ত হয়েছে বাড়িঘর। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। ফসলের ক্ষতি হয়েছে ব্যাপক। বিদ্যুৎহীন রয়েছে প্রায় দেড় কোটি মানুষ। আর মারা গেছেন ১৪ জন। এছাড়া শত শত কিলোমিটার কাঁচাপাকা গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে গেছে ব্রিজ-কালভার্ট। প্রায় দেড়শ কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেসে গেছে পুকুরের মাছ, ঘেরের চিংড়ি। ভেঙে গেছে কাঁচা ঘরবাড়ি।

‘বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের দেশ। বন্যা, খরা, ঘূর্ণিঝড় নদী ভাঙন এগুলো নিত্য ঘটনা। দুর্যোগের পর প্রশাসনের মাধ্যমে কিছু চাল, ঢেউটিন টাকা দেওয়া আমলাতান্ত্রিক এ ব্যবস্থা স্বাধীন দেশের জন্য সম্মানজনক নয়।’

তারা আরও বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় আমাদের ব্যাপক পরিবর্তন আনা প্রয়োজন। দুর্যোগ মোকাবিলায় পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র, জলোচ্ছ্বাস ঠেকানোর জন্য বেড়িবাঁধসহ নানা ধরনের পরিকল্পনা গ্রহণ করতে হবে। দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী করণীয় ব্যবস্থাপনাকে অনেক আধুনিক করতে হবে। দুর্যোগ পরবর্তী পুনর্বাসনে আমলাতান্ত্রিক ব্যবস্থাপনা নয় গণপ্রতিনিধিদের সঙ্গে সমাজ শক্তির প্রতিনিধি যুক্ত করতে হবে।

অন্যদিকে সমুদ্রবন্দরগুলোতে সতর্ক সংকেত ভারত, ফিলিপাইন, জাপান ও ইংল্যান্ড যে পদ্ধতি ব্যবহার করে আমাদেরও সে আধুনিক পদ্ধতি চালু করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দুর্যোগ ব্যবস্থাপনাকে আরও আধুনিক করতে হবে: আ স ম রব

আপডেট সময় ০৫:১৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০