ঢাকা ০১:২৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লেবু পাড়লেন শচীন, ভাগ চাইলেন হরভজন! (ভিডিও)

আকাশ জাতীয় ডেস্ক:

করোনার প্রকোপ কমাতে ভারতজুড়ে চলছে লকডাউন। এতে ঘরবন্দি জীবনযাপন করছেন দেশটির ক্রিকেটাররা। সময় কাটাতে নানা পন্থা অবলম্বন করছেন তারা। বেছে নিচ্ছেন সব মজার পদ্ধতি। এ দিয়েও অনেকে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তুলছেন।

সেই তালিকার শীর্ষ সারিতে রয়েছেন ভারতের ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকার। কয়েকদিন আগে কাঁচি হাতে হেয়ার স্টাইলিস্টের ভূমিকায় অবতীর্ণ হন তিনি। অসাধারণ হেয়ারকাট দেন ছেলে অর্জুনকে। এবার তাকে দেখা গেল আঁকশি হাতে। বাড়ির বাগান থেকে লেবু পেড়েছেন লিটল মাস্টার। আর প্রকাশ্যে আসতেই তা চেয়ে বসেছেন একসময়ের সতীর্থ হরভজন সিং।

ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখের বেশি মানুষ। মৃত্যু হয়েছে তিন হাজারেরও বেশি। স্তব্ধ হয়ে পড়েছে জনজীবন। বন্ধ রয়েছে খেলা। অগত্যা বাড়িতে বসে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাচ্ছেন ক্রিকেটাররা।

গৃহবন্দি হয়ে এ সময়ে বিভিন্ন কাজ করছেন মাস্টার ব্লাস্টার শচীন। করোনা মোকাবেলায় দেশের নাগরিকদের নানা পরামর্শ দিতে দেখা গেছে তাকে। এ দুঃসময়ে সামাজিক দূরত্ব মানা কতটা প্রয়োজন, তা সোশ্যাল মিডিয়ায় একাধিকবার বলেছেন তিনি।

এর মধ্যে কখনও স্মৃতির সরণী ধরে নিজের পুরনো কীর্তির কাছে পৌঁছেছেন শচীন। নানা বিষয়ে করেছেন স্মৃতিচারণা। আবার কখনো সতীর্থদের সঙ্গে মশকরায় মেতেছেন তিনি। সম্প্রতি হেয়ার স্টাইলিস্টের ভূমিকায় অবতীর্ণ হয়ে নিখুঁতভাবে ছেলে অর্জুনের মাথার চুল কেটে দেন সেঞ্চুরির সেঞ্চুরিয়ান।

সেই রেশ না কাটতেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে শচীনকে আঁকশি হাতে লেবু পাড়তে দেখা যাচ্ছে।

সেই ভিডিও নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন হরভজন। সঙ্গে ভারতীয় ব্যাটিং মায়েস্ত্রোর কাছে কয়েকটি লেবু চেয়ে আবেদন করেছেন তিনি। ক্যাপশনে ভাজ্জি লিখেছেন, দু’একটা লেবু আমাকে দিও ‘পাজি’।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

লেবু পাড়লেন শচীন, ভাগ চাইলেন হরভজন! (ভিডিও)

আপডেট সময় ০৫:০০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২০