ঢাকা ০২:১৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যশোরে ‘আম্পানের’ তাণ্ডবে গাছ চাপা পড়ে মা ও মেয়ে নিহত

আকাশ জাতীয় ডেস্ক:

যশোরের চৌগাছায় ‘আম্পানের’ তাণ্ডবে গাছ চাপা পড়ে মা ও মেয়ে নিহত হয়েছে। নিহতরা হলেন ওই চাঁদপুর গ্রামের মৃত ওয়াজেদ আলীর স্ত্রী খ্যান্ত বেগম(৪৫) ও তার মেয়ে রাবেয়া(১৩)।

স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে ঘরের পাশের একটি গাছ ভেঙ্গে ঘরের উপর পড়লে তারা নিহত হন। এসময় তারা ঘরে ছিলেন। প্রচন্ড ঝড় ও বৃষ্টির কারনে তাদের উদ্ধার করতে দেরি হয়।

বুধবার সারাদিন থেমে থেমে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত হলেও রাতে প্রচণ্ড বেগে ঝড় বইছে। রাত ৮ টার পর থেকে বাড়তে থাকে ঝড়ের গতিবেগ। ১৩৫ কিলোমিটার বেগে যশোরে তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড়- এমন খবর দিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।।

এতে গোটা জেলার বিভিন্ন এলাকায় গাছপালা, ঘরবাড়ি ভেঙে যাওয়ার খবর পাওয়া গেছে।

চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম জানিয়েছেন, এখনও কোনো মৃত্যুর খবর পাইনি। আর ঝড় না থামলে ক্ষয়ক্ষতির চিত্র পাওয়া সম্ভব নয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যশোরে ‘আম্পানের’ তাণ্ডবে গাছ চাপা পড়ে মা ও মেয়ে নিহত

আপডেট সময় ১১:০৫:১২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০