ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘করোনাত্তোর পৃথিবীতে স্নায়ুযুদ্ধের সূচনা হবে’

আকাশ জাতীয় ডেস্ক: 

জাতীয়তাবাদী ঘরানার বুদ্ধিজীবী হিসেবে পরিচিত অধ্যাপক দিলারা চৌধুরী বলেছেন, করোনা সংকট রীতিমতো একটি মহাযুদ্ধের মতো। ‘করোনাযুদ্ধের’ পর পৃথিবী বদলে যাবে। আন্তর্জাতিক মেরুকরণ তৈরি হবে। নতুন স্নায়ুযুদ্ধের সূচনা হতে পারে। দ্বিতীয় মহাযুদ্ধের সময় অর্থনৈতিক ও সামাজিক অবস্থা বদলে গিয়েছিল। তেমন একটি পরিবর্তন অবশ্যম্ভাবী হয়ে উঠছে।

রাজধানীর বিজয়নগরে বুধবার দলীয় কার্যালয়ে এবি পার্টি আয়োজিত ‘বৈশ্বিক করোনা সংকট: নারীসমাজের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সংগঠনের প্রচার বিভাগের দায়িত্বশীল এবিএম খালিদ হাসান ও আনোয়ার সাদাত টুটুল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

দিলারা চৌধুরী বলেন, সব যুদ্ধে পুরুষের পাশাপাশি নারীর ভূমিকা থাকে। যুদ্ধের সময় নারীরা ধর্ষিত হয়, সহিংসতার শিকার হয়। এই করোনাযুদ্ধেও নারীদের সাহসী ও সচেতন ভূমিকা পালন করতে হবে।

তিনি নারী সমাজের একজন হয়ে নারীদের ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানান।

এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী বলেন, রাষ্ট্র ও সমাজ বিনির্মাণে করোনা সংকট মোকাবিলায় নারীর সমান অংশগ্রহণ জরুরি। তাদের এগিয়ে আসতে হবে দেশ ও জাতির কল্যাণে। নেতৃত্ব দিতে হবে সমাজকে। নারী অধিকার নারীদেরকেই আদায় করতে হবে। রাষ্ট্রে সব নাগরিকের সমান অধিকার। নারীকে এই অধিকার সংবিধান দিয়েছে। করোনা মোকাবিলার এই যুদ্ধে নারীদেরকে ঐতিহাসিক ভূমিকা রয়েছে।

এবি পার্টির যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, জাতির এই দুঃসময়ে অজ্ঞতা, অবহেলা ও অব্যবস্থাপনার কারণে করোনা মোকাবিলায় এক বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়েছে। রাজনৈতিক আক্রোশের কারণে জনগণের মাঝে পর্যাপ্ত কিট সরবরাহ করা যায়নি। নির্মম দায়িত্বহীনতা দেশকে এক অকার্যকর রাষ্ট্র হিসেবে তুলে ধরেছে। সরকার ও জনগণের সম্মিলিত শক্তি দিয়ে এই সংকটের মোকাবিলা করতে হবে।

এবি পার্টির আহবায়ক এএফএম সোলায়মান চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নারী উদ্যোক্তা আমিনা বেগম, জেসমিন আখতার, মিনা খাতুন, সুমি বড়ুয়া ও বেবী পাঠান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘করোনাত্তোর পৃথিবীতে স্নায়ুযুদ্ধের সূচনা হবে’

আপডেট সময় ০৯:১৮:৩০ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০