ঢাকা ১১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা আলমারির ড্রয়ারে মিলল শিশুর মরদেহ, সন্দেহভাজনকে গণপিটুনিতে হত্যা নতুন বিনিয়োগ আনতে ২৭ দেশে আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

কালিয়াকৈরে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ২

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের কালিয়াকৈরে রেললাইনের উপর আটকে থাকা একটি পিকআপে ট্রেন ধাক্কা দিলে দু’জন নিহত ও তিনজন আহত হয়েছেন। আজ শনিবার বিকেল পৌনে তিনটায় কালিয়াকৈর উপজেলার বক্তারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। গাজীপুরের জয়দেবপুর জংশন ফাঁড়ির এসআই দাদন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাইটেক পার্কের পূর্বপাশে বক্তারপুর এলাকায় একটি অরক্ষিত রেলক্রসিং রয়েছে। বিকেল পৌনে তিনটায় একটি পিকআপ একটি রাস্তা ধরে উত্তরদিকে যাচ্ছিল। পথে বক্তরপুর রেলক্রসিং অতিক্রম করার সময় হঠাৎ পিকআপটি থেমে যায়। এ সময়ে খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি পিকআপটিকে ধাক্কা দেয়।

এতে ট্রেনটি পিকআপটিকে টেনে হিছড়ে ঘটনাস্থল থেকে প্রায় আধাকিলোমিটার দূরে গিয়ে থেমে যায়। এসময় ঘটনাস্থলে দু’জনের মৃত্যু হয়েছে। আহত তিনজনকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কালিয়াকৈর দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা অপূর্ব বল জানান, এ ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। আহত কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

কালিয়াকৈরে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ২

আপডেট সময় ০৭:৫০:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০১৭