ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঘূর্ণিঝড় আম্পান: নিরাপদ থাকতে করণীয়

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনাভাইরাসের মধ্যেই এবার ঘূর্ণিঝড় আম্পান নিয়ে সংকটে পড়েছেন উপকূলের মানুষ। কর্মহীন এসব মানুষের অজানা আতঙ্ক ও অনিশ্চয়তা মধ্যে দিন কাটছে।

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘আম্পান’ আরও শক্তিশালী হচ্ছে। ক্রমান্বয়ে শক্তি সঞ্চয় করে আম্পান চার নম্বর ক্যাটাগরির ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।

মঙ্গলবার শেষ রাতের দিকে বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

ঘূর্ণিঝড়ের সময় ব্যাপক প্রাণহানির আশঙ্কা রয়েছে। এ সময় নিরাপদ থাকতে আমাদের কিছু করণীয় রয়েছে।

আসুন জেনে নিই ঝড়ের সময়ে নিরাপদ থাকতে কী করবেন।

১. ঝড়ের সময়ে ঘরের জানালা-দরজা বন্ধ রাখুন। ধারালো বস্তু বা জিনিস খোলা অবস্থায় রাখবেন না। বাড়ির বাইরে কোনো আসবাব (ফার্নিচার, ডাস্টবিন) রাখা থাকলে তা নিরাপদ স্থানে সরিয়ে রাখুন।

২. এ সময় বাইরে যাবেন না। ইলেকট্রিক্যাল যন্ত্র সম্ভব হলে আনপ্লাগ করে দিন। এ ছাড়া বাথটাব বা শাওয়ারে স্নান এই সময় এড়িয়ে গেলেই ভালো।

৩. ঝড়ের সময়ে গাছতলা ও টিনের ছাদের নিছে ভুলেও আশ্রয় নেবেন না।

৪. টেলিফোনের তার, বৈদ্যুতিক তার, সুইমিংপুল, লেক, নৌকা– এসব কিছুর থেকেও দূরে থাকতে হবে৷

৫. ঝড়ের সময়ে গাড়ির মধ্যে অবস্থান করলে, গাড়ির থাতব অংশের সঙ্গে শরীরের সংযোগ ঘটাবেন না। সম্ভব হলে গাড়িটিকে নিয়ে কোনো কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিন।

৬. ঝড়ের সময়ে রেডিও, টেলিভিশন অথবা অনলাইন নিউজে আবহাওয়ার খবরে চোখ রাখুন।

৭. শিশুরা বাড়ির মধ্যে রয়েছে কিনা নজর রাখুন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঘূর্ণিঝড় আম্পান: নিরাপদ থাকতে করণীয়

আপডেট সময় ১০:৫৪:০৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০