ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনাক্রান্ত বলতে বারণ ছিলো, পদোন্নোতি তালিকায় ছিলো মাহবুব এলাহী

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার (পিও) মাহবুব এলাহী। গতকাল রোববার রাত ৯টার দিকে কুমিল্লার নিজ বাসায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সোনালী ব্যাংকের লোকাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মনিরুজ্জামান।

তিনি বলেন, ‘কুমিল্লায় নিজ বাড়িতে মারা গেছেন মাহবুব এলাহী। তিনি সোনালী ব্যাংকের চালান সেকশনের একজন দক্ষ কর্মকর্তা ছিলেন। তার কার্যলয় লকডাউন করা হবে কিনা এ বিষয়ে সোমবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন।’

সোনালী ব্যাংক সূত্র জানায়, করোনায় আক্রান্তের বিষয়টি কাউকে না প্রকাশ করতে ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে নিষেধ করে। তবে চিকিৎসা বিষয়টি ভালোভাবে চালিয়ে যেতে ছুটি দেয়। রোববার বিকেলে মাহবুব নিজেই এক ফেসবুক পোস্টে বিষয়টি জানান দেন।

মতিঝিলে লোকাল অফিসে কর্মরত ছিলেন মাহবুব এলাহী। করোনার লক্ষণ দেওয়ায় গত ৭ মে ছুটি নিয়ে কুমিল্লায় নিজ বাড়িতে চলে যান। গত ১০ মে তার টেস্টে করোনা পজিটিভ আসে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কয়েকদিন ভর্তিও ছিলেন তিনি।

মাহবুব এলাহীর স্ত্রী-সন্তান চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে অবস্থান করছেন। গত সপ্তাহে ব্যাংকের দেওয়া সিনিয়র প্রিন্সিপাল অফিসার (এসপিও) তালিকায়ও নাম ছিল মাহবুব এলাহীর।

উল্লেখ্য, সোনালী ব্যাংকের ৩০ জন করোনা সংক্রমিত হয়েছেন। অন্যান্য ব্যাংকের সংক্রমণ আছে। তিনিসহ ৪ জন মারা গেছেন। এরমধ্যে সিটি ব্যাংকের দুইজন এবং রুপালী ব্যাংকের ১ জন কর্মকর্তারা। এর বাইরে করোনা লক্ষণ নিয়ে চট্টগ্রামের মারা গেছেন আরও ২ ব্যাংক কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনাক্রান্ত বলতে বারণ ছিলো, পদোন্নোতি তালিকায় ছিলো মাহবুব এলাহী

আপডেট সময় ০৯:০৮:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০