ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কুমিল্লায় করোনায় আক্রান্ত হয়ে স্বাস্থ্য সহকারীর মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নুরুল ইসলাম (৭২) নামে এক অবসরপ্রাপ্ত স্বাস্থ্য সহকারী মৃত্যুবরণ করেছেন। তিনি দেবিদ্বার পৌর এলাকার বড় আলমপুর গ্রামের জব্বার আলীর ছেলে।

করোনা পজেটিভ রিপোর্ট আসার একদিন পর শনিবার নিজ বাড়িতে আইসোলেশনে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

এ নিয়ে দেবিদ্বারে মৃতের সংখ্যা দাঁড়াল নয় জনে। এদের মধ্যে দু’জনই জীবদ্দশায় জানতে পেরেছেন তারা করোনায় আক্রান্ত ছিলেন, বাকি সাতজনই মৃত্যুর পর নমুনা পরীক্ষায় তাদের করোনা পজেটিভ রিপোর্ট আসে।
এ রিপোর্ট লিখা পর্যন্ত দেবিদ্বারে করোনা পজেটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০২ জনে। এতে দেবিদ্বার উপজেলা এখন রেড জোন হিসেবে চিহ্নিত। দেবিদ্বার উপজেলা প্রশাসন দেবিদ্বার গোমতী আবাসিক এলাকায় একই পরিবারের পাঁচ জন আক্রান্তের বাসা, স্বামী-স্ত্রী দু’জন আক্রান্ত হওয়া হাসপাতাল রোডের কান্তিধারা হাউজ, বারেরা, বড়আলমপুর, সুবিল, ফতেহাবাদ, বল্লভপুর, জীবনপুর গ্রামের একজন করে আক্রান্ত হওয়াদের সাতটি বাড়ি, ১০ জন আক্রান্ত হওয়া নবীয়াবাদ সম্পূর্ণ গ্রাম, রসুলপুর ইউনিয়নের ইনসাফ মার্কেট, সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর বাজার, ফতেহাবাদ ইউনিয়নের খলিলপুর বাজার লকডাউন করেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহাম্মদ কবীর জানান, আজ করোনায় আক্রান্ত হয়ে পৌর এলাকার বড়আলমপুর গ্রামের নুরুল ইসলাম মারা গেছেন। তার জানাজা ও দাফন নিয়মানুযায়ী সামাজিক দূরত্ব বজায় রেখে ছাত্রলীগ কুমিল্লা উত্তর জেলা সভাপতি আবু কাউছার অনিকের নেতৃত্বে শনিবার দুপুরে সম্পন্ন করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কুমিল্লায় করোনায় আক্রান্ত হয়ে স্বাস্থ্য সহকারীর মৃত্যু

আপডেট সময় ০৫:৫৭:৪০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০