ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘উৎপাদন অব্যাহত রাখার স্বার্থে শ্রমিকদের যত্ন নিতে হবে’

আকাশ জাতীয় ডেস্ক: 

চলমান করোনা পরিস্থিতে শ্রমিক-কর্মচারীদের স্বাস্থ্যবিধি অনুসরণ মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে ভিটামিন-এ সমৃদ্ধ ভোজ্যতেল উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

তিনি বলেন, কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে শ্রমিকদের যত্ন নিতে হবে ও তাদের জন্য যথাযথ সুরক্ষা নিশ্চিত করতে হবে। প্রতিমন্ত্রী এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ৩১ দফা ও করোনাকালে কলকারখানা পরিচালনাসংক্রান্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনাসমূহ মেনে চলে সব কারখানা পরিচালনার আহ্বান জানান।

বৃহস্পতিবার শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্যতেল প্রক্রিয়াজাতকরণ কারখানার শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী এসময় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর যথাযথভাবে ব্যবহারের মাধ্যমে স্বাস্থ্যসম্মতভাবে ভোজ্যতেল উৎপাদন নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেন। শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে গ্লোবাল এলায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশন (গেইন)-এর অর্থায়নে এসব উপকরণ আজ কারখানাগুলোর কর্তৃপক্ষের নিকট হস্থানর করা হয়।

শিল্প সচিব মো. আবদুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি।

অনুষ্ঠানে ভোজ্যতেল প্রক্রিয়াজাতকরণ কারখানার শ্রমিক-কর্মচারীদের ব্যবহারের জন্য ৫০টি ইনফ্রারেড থার্মোমিটার, ২৫ হাজার প্রোটেকটিভ মাস্ক, ২৫ হাজার প্রোটেকটিভ গ্লাভস, ১২ হাজার হেড মাস্ক ও ১শ’ ২৫ লিটার হ্যান্ড সেনিটাইজার বিতরণ করা হয়। এর আগে একই স্থানে চলমান করোনা পরিস্থিতিতে শিল্প মন্ত্রণালয়ের প্রকল্পসমূহের বাস্তবায়ন কার্যক্রম অব্যাহত রাখতে দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘উৎপাদন অব্যাহত রাখার স্বার্থে শ্রমিকদের যত্ন নিতে হবে’

আপডেট সময় ০৫:১৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০