ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সাংবাদিক ফখরে আলম আর নেই

আকাশ জাতীয় ডেস্ক: 

দৈনিক কালের কণ্ঠ পত্রিকার যশোরে দায়িত্বরত বিশেষ প্রতিনিধি ফখরে আলম (৬০) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরহুমের পরিবার জানায়, তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে) সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ফখরে আলম ১৯৬১ সালের ২১ জুন যশোরের চাঁচড়ায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শামসুল হুদা। ১৯৯১ সালে আজকের কাগজে যশোর জেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীকালে ভোরের কাগজ, মানবজমিন, জনকণ্ঠ, আমাদের সময়, যায়যায়দিন পত্রিকায় কাজ করেছেন। বিভিন্ন বিষয়ের ওপর তার ২০টি বই রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

সাংবাদিক ফখরে আলম আর নেই

আপডেট সময় ১২:৪৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০