ঢাকা ০১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

আর্জেন্টিনার ৬টি হাসপাতালে পৌনে ৫ কোটি টাকা দিলেন মেসি

আকাশ স্পোর্টস ডেস্ক:  

করোনা ভাইরাস মহামারির বিরুদ্ধে লড়াইয়ে যুদ্ধরত নিজ দেশ আর্জেন্টিনার ৬টি হাসপাতালের জন্য ৫ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় পৌনে ৫ কোটি টাকা) দান করলেন লিওনেল মেসি।

আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসের ‘ক্যাসা গারাহান’ নামের এক ফাউন্ডেশন জানিয়েছে, মেসির দেওয়া অর্থ দিয়ে করোনাযুদ্ধের সামনের সারির যোদ্ধা তথা স্বাস্থ্যকর্মী ও তাদের কর্মস্থল তথা হাসপাতালগুলোর জন্য চিকিৎসা সরঞ্জাম কেনা হবে।

নিজের প্রতিষ্ঠিত দাতব্য সংস্থা ‘লিওনেল মেসি ফাউন্ডেশন’র মাধ্যমে এই অর্থ প্রদান করেছেন আর্জেন্টিনা ও বার্সেলোনার অধিনায়ক। সংবাদমাধ্যম ‘জিনহুয়া’ এমনটাই জানিয়েছে।

মেসির দানের অর্থ ঠিকঠাক কাজে লাগানো হচ্ছে কিনা তা দেখভাল করবে ‘ক্যাসা গারাহান ফাউন্ডেশন’। ‘টুগেদার ফর দ্য হেলথ অব আর্জেন্টিনা (আর্জেন্টিনার স্বাস্থ্য সুরক্ষায় সবাই একতাবদ্ধ) এই স্লোগান নিয়ে একটি তহবিল চালাচ্ছে সংস্থাটি।

আর্জেন্টিনার বুয়েনস এইরেস ও সান্তা ফে রাজ্যের ৬টি হাসপাতালে করোনা আক্রান্তদের সকল চিকিৎসাসেবা মেসির টাকায় দেওয়া হবে। এছাড়া মেসির টাকা হাসপাতালগুলিতে অক্সিজেন ট্যাংক, শ্বাসযন্ত্র, পিপিই, মাস্ক, গ্লাভস ইত্যাদি কেনা হবে।

এর আগে করোনাযুদ্ধে লড়াইয়ের জন্য বার্সেলোনার একটি হাসপাতালকে ১ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ কোটি টাকা) দান করেছিলেন লিওনেল মেসি। ওই টাকায় হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। সেই সঙ্গে ওই হাসপাতালে করোনার প্রতিষেধক বের করতে যে গবেষণা চালানো হচ্ছে তার খরচের একটা অংশ মেসির দান করা অর্থ থেকে দেওয়া হচ্ছে।

গত এপ্রিলে করোনায় আর্থিকভাবে ক্ষতির মুখে পড়া বার্সেলোনা ক্লাবের নিম্ন আয়ের স্টাফদের শতভাগ বেতন নিশ্চিতের জন্য মেসি ও তার সতীর্থরা বেতনের ৭০ শতাংশ কম নিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ও চট্টগ্রামে কোটি টাকার স্বর্ণ ও আইফোন জব্দ

আর্জেন্টিনার ৬টি হাসপাতালে পৌনে ৫ কোটি টাকা দিলেন মেসি

আপডেট সময় ০৯:০৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০