ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছিল বিএনপি: পানিসম্পদ মন্ত্রী মাত্র ১২৫ টাকায় তদবির ছাড়া চাকরি পাওয়া গত ২০ বছরের ইতিহাসে বিরল: মীর হেলাল গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার আমরা সবই করতে চাই, তবে আমাদের হাত-পা বাঁধা: ত্রাণ প্রতিমন্ত্রী ভারত-আমেরিকার আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী শিক্ষাব্যবস্থার মৌলিক সংস্কার সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার : গণশিক্ষা প্রতিমন্ত্রী জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প মেট্রোরেলসহ গণপরিবহনে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-জাপান

করোনার মাঝেই ভয়ংকর রূপ নিচ্ছে ডেঙ্গু

আকাশ জাতীয় ডেস্ক:

দেশজুড়ে করোনার ভয়াবহতা, এরমধ্যেই অনেকটা নীরবে ছড়াচ্ছে ডেঙ্গুর প্রকোপ। রোদ বৃষ্টির এমন আবহাওয়ার মধ্যেই টব বা বাসা বাড়ির জমানো পানিতে বাড়ছে এডিস মশার লার্ভা। যাদের ওপর দায়িত্ব দেয়া হয়েছে এডিস মশা দমনে, তারা আবার করোনা মোকাবিলায়ও কাজ করছেন। এতে ডেঙ্গুর বিরুদ্ধে অভিযান শুধুই এখন কথার কথা।

করোনা ভাইরাসের আক্রমণে যেখানে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে দেশের হাসপাতালগুলো। ঠিক তখনই ভয়াবহ রূপ নিচ্ছে মৌসুমি প্রকোপ ডেঙ্গু।

ডেঙ্গু দমনে সিটি কর্পোরেশন মোবাইল কোর্ট পরিচালনা করছে। উত্তরে সিটিতে ১০ টি টিম কাজ করার কথা থাকলেও পাওয়া গেল শুধু বসিলা মিরপুর ও উত্তরায়। স্থানীয়রাও মনে করতে পারছেন না শেষ কবে এডিস মশার ওষুধ দেওয়া হয়েছে। একইসঙ্গে করোনা ও ডেঙ্গু মোকাবিলার ক্ষেত্রে জনবল সংকটের অজুহাত কর্তৃপক্ষের।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মোরশেদুল ইসলাম বলেন, আমরা যারা করোনার সময়ে ফিল্ডে ছিলাম তাদেরকেই ডেঙ্গুর দায়িত্ব দেয়া হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন,এই মৌসুমেই আরো বাড়বে এডিসের বংশবৃদ্ধি। করিবুল বাশার বলেন, গত কয়েকদিন ধরে যে থেকে থেকে বৃষ্টি হচ্ছে সেটি এডিসের জন্য উপযুক্ত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছিল বিএনপি: পানিসম্পদ মন্ত্রী

করোনার মাঝেই ভয়ংকর রূপ নিচ্ছে ডেঙ্গু

আপডেট সময় ০৭:১৯:১১ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০