ঢাকা ১২:০৩ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম শেখ হাসিনা চাচ্ছে না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক : মেজর হাফিজ ৫৪ বছরে ক্ষমতায় যারা ছিল, তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে:শফিকুর রহমান ৫ দশমিক ৯ মাত্রায় ফের ভূমিকম্পে কাঁপল দেশ স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারী দলের ইতিহাস বিকৃতিতে জাতি স্তব্ধ: মাহদী আমিন সাপ আর ভারতীয়র দেখা একসঙ্গে পেলে, আগে ভারতীয়কে মারা উচিত: এপস্টেইন নথি ‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’:সালাহউদ্দিন দায়িত্ব শেষে আমি নাগরিক সমাজের কাজে ফিরে যাবো : শিক্ষা উপদেষ্টা আমেরিকার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভিয়েতনাম, গোপন নথি ফাঁস পাতানো নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই, অধিকার আদায়ে জনগণ জীবন দিতে প্রস্তুত: আসিফ মাহমুদ

চীন চাইলে করোনাভাইরাস উহানেই নির্মূল করতে পারত: ট্রাম্প

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

করোনাভাইরাসের দায় আবারও ঘুরিয়ে ফিরিয়ে চীনের ঘাড়েই ফেললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প!

তবে এ বার কিছুটা সুর নামিয়ে ট্রাম্প বললেন, ‘চীন হয় মারাত্মক একটা ভুল করে ফেলেছে, না-হয় ওরা ব্যাপারটা সামলাতেই পারেনি। আমি নিশ্চিত, কোনও একজনের বোকামির ফল আজ ভুগতে হচ্ছে গোটা বিশ্বকে।

চীন চাইলে উহানেই করোনাকে রুখে দিতে পারত, এমন দাবি এর আগেও করেছেন মার্কিন প্রেসিডেন্ট। বুধবার সংবাদ সস্মেলনে তিনি আবারও একই দাবি করলেন। রয়টার্সের।

এর আগে একবার কার্যত দিশাহীন ভাবে তাকে বলতে শোনা গেছে, আসন্ন নির্বাচনে হারাতেই ‘করোনা-ষড়যন্ত্র’ ফেঁদেছে বেইজিং। আমেরিকার কাছে পাল্টা প্রমাণ চেয়ে চাপ বজায় রেখেছে চীন।

সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (হু) জানিয়ে দিয়েছে, চীনের কোনও ল্যাব থেকেই করোনা ছড়িয়েছে কিনা, ওয়াশিংটন এখনও তার কোনও তথ্য-প্রমাণ দিতে পারেনি। খুব সম্ভবত এ সব কারণেই ট্রাম্পের এই ‘ভোলবদল’ বলে মনে করছেন অনেকে। কেউ মনে করিয়ে দিচ্ছেন চীন-আমেরিকা বাণিজ্য-সমীকরণের দিকটাও।

জানুয়ারিতে বেইজিংয়ের সঙ্গে প্রথম দফার বাণিজ্য চুক্তি করেছিল ওয়াশিংটন। করোনা নিয়ে দ্বন্দ্বের জেরে সেই চুক্তি কার্যত বাতিলের হুশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প।

যদিও এখনও দু’দেশই বাণিজ্যে অনুকূল পরিস্থিতি তৈরি শর্তে রাজি হয়েছে। চীনের বাণিজ্য মন্ত্রলালয়ের দাবি, আগামী দু’বছরের জন্য আমেরিকায় ২০ হাজার কোটি ডলারের পণ্য রফতানির চুক্তি করেছে চীন। করোনা-টানাপড়েনের আবহেও চুক্তি যথাযথ থাকবে বলে দাবি দুই দেশেরই।

পাশাপাশি, চীনের গাফিলতি এবং তথ্য গোপন করার কারণেই যে করোনা আজ মহামারী রূপ নিয়েছে, সেই চাপও বজায় রাখতে চায় আমেরিকা।

চীন যে পাল্টা মামলার চাপ বাড়াচ্ছে, তা রুখতে বিশেষ টাস্ক ফোর্স তৈরি হয়েছে বলে বৃহস্পতিবার জানান মার্কিন কংগ্রেসের রিপাবলিকান নেতা কেভিন ম্যাকার্থি।

এ দিকে, অর্থনীতির চাকা ঘোরাতে আমেরিকার বেশ কয়েকটি প্রদেশ লকডাউন শিথিল করেছে। লাফিয়ে লাফিয়ে গোটা দেশেই বাড়ছে সংক্রমণ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম

চীন চাইলে করোনাভাইরাস উহানেই নির্মূল করতে পারত: ট্রাম্প

আপডেট সময় ০৪:১৭:২৬ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০