ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ইফতারে প্রাণ জুড়াবে ঠাণ্ডা ফালুদা

আকাশ নিউজ ডেস্ক: 

গ্রীষ্মকালে সারাদিন রোজা রাখার পর শরীরে পানিশূন্যতা দেখা দেয়। শরীরে পানির চাহিদা পূরণে পানীয় জাতীয় খাবার খেতে হবে বেশি করে। এ ছাড়া পুষ্টিকর ও ভিটামিন সি জাতীয় ফল খেলে শরীর ভালো থাকবে।

তীব্র গরমে ইফতরে ফালুদা খেতে পারেন। ফালুদা তৈরিতে ব্যবহৃত হয় ঠাণ্ডা বরফ, দুধ ও ফল, যা রোজাদারের পুষ্টি ও প্রোটিনের চাহিদা পূরণ করে। বাইরে থেকে না কিনে ফালুদা তৈরি করতে পারেন ঘরেই। আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন ঠাণ্ডা ফালুদা।

ফালুদা –

যা লাগবে :

সাবু দানা- ১/২ কাপ, ঘন দুধ- ১ গ্লাস, কনডেন্স মিল্ক- আধা কাপ, চিনি- পরিমাণমতো, সিদ্ধ করা নুডলস- ১ কাপ, পেস্তা বাদাম কুঁচি, কাজুবাদাম- ১ টেবিল চামচ, স্ট্রবেরি, আম ও কলা কিউব করে কাটা- ২ টেবিল চামচ, আপেল, আঙুর কুঁচি- ১ চা চামচ।

দুই কালার/ফ্লেভারের আইসক্রিম- পরিমাণমতো, বরফ কুঁচি- পরিমাণমতো, জেলো জমানো ২ রকম (প্যাকেটের নির্দেশমতো), রুহুআফজা- পরিমাণমতো, মাওয়া গুঁড়া- পরিমাণমতো (গুঁড়া দুধ ২ টেবিল চামচ, গুঁড়া চিনি ১ টেবিল চামচ, ঘি ১ টেবিল চামচ, গোলাপজল আধা চা চামচ সব একসঙ্গে মিশিয়ে ঘরে মাওয়া বানাতে পারেন)।

যেভাবে করবেন :

প্রথমে পানি দিয়ে সাবু দানা সিদ্ধ করে নিন। ঘন দুধ, কনডেন্স মিল্ক ও চিনি একসঙ্গে জ্বাল দিয়ে ঘন করে ফ্রিজে রেখে ঠাণ্ডা করে নিন। তার পর একটি সার্ভিস বাটি বা গ্লাসে পর্যায়ক্রমে প্রথমে সিদ্ধ সাবু দানা ও নুডলসের পর ঘন দুধ দিন।

এবার দুই ফ্লেভারের আইসক্রিম, বাদাম কুঁচি, আবার ঘন দুধ, নুডলস, ফলের টুকরো, মাওয়া কুঁচি এবং সবশেষে ঘন দুধ, জেলো, রুহুআফজা ও বরফ কুঁচি দিয়ে ইচ্ছামতো সাজিয়ে পরিবেশন করুন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ইফতারে প্রাণ জুড়াবে ঠাণ্ডা ফালুদা

আপডেট সময় ১০:১৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০