ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে বাড়িতে ঢুকে যুবকের মাথায় ও পায়ে গুলি করে হত্যা অবদান নিয়ে বিতর্ক তুলে যারা অনৈক্য তৈরি করেছে ব্যর্থতার দায় তাদের: এবি পার্টি তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী আমরা ফ্যাসিস্ট ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছি : মির্জা ফখরুল জুলাইয়ে দেশে এলো ৩৫ হাজার ৪০০ কোটি টাকার রেমিট্যান্স মার্কিন চুক্তির মাঝেই গাজায় পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার ডাক ইসরাইলের স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনে জুলাইয়ের ভিত্তি রচিত হয় : পানিসম্পদমন্ত্রী বেনজিরকে ফেরাতে ল’ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

মুনতাসীর মামুনের করোনা শনাক্ত

আকাশ জাতীয় ডেস্ক: 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইতিহাসবিদ মুনতাসীর মামুনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার স্বাস্থ্য পরীক্ষায় চিকিৎসকেরা তার শরীরে করোনার সংক্রমণ পান।

মুগদা জেনারেল হাসপাতালে পরিচালক ডা. গোলাম নবী তুহিন এই তথ্য জানিয়েছেন। ঢাকাটাইমসকে গোলাম নবী বলেন, অধ্যাপক মুনতাসীর গতকাল হাসপাতালে ভর্তি হন। রাত বারোটার দিকে শরীর বেশি খারাপ হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়। আজ তার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তবে তিনি এখন সুস্থ আছেন। তারপরেও ২৪ ঘণ্টা না যাওয়া পর্যন্ত কিছু বলা যাবে না বলে জানান তিনি।

এর আগে করোনা উপসর্গ নিয়ে গতকাল সন্ধ্যায় মুগদা হাসপাতালে ভর্তি হন অধ্যাপক মুনতাসীর মামুন। পরে তাকে আইসিইউতে নেয়া হয়।

মুনতাসীর মামুনের মাও করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ১৮ এপ্রিল থেকে তিনি হাসপাতালে আছেন। তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানা গেছে।

৬৯ বছর বয়সী মুনতাসীর মামুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে শিক্ষকতার পাশাপাশি মুক্তিযুদ্ধের ওপর অনেক গবেষণাধর্মী কাজ করেছেন।

একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার দাবির আন্দোলনে সম্পৃক্ত এই অধ্যাপক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্যও দিয়েছেন।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটিতে সক্রিয় ঢাবির এই শিক্ষক বর্তমানে এই কমিটিতে সহ-সভাপতির পদে রয়েছেন। ২০১৪ সালের ১৭ মে খুলনায় গণহত্যা নির্যাতন আর্কাইভ ও জাদুঘর প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন তিনি।

এছাড়া একাত্তরের ২৫ শে মার্চের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য লড়ছেন স্বাধীন বাংলাদেশে অনুষ্ঠিত ডাকসুর প্রথম নির্বাচনে সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত মুনতাসীর মামুন।

ঢাকার ইতিহাস চর্চার জন্য মুনতাসীর মামুন প্রতিষ্ঠা করেছেন সেন্টার ফর ঢাকা স্টাডিজ (ঢাকা চর্চা কেন্দ্র)। তিনি বাংলা একাডেমির একজন ফেলো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে বাড়িতে ঢুকে যুবকের মাথায় ও পায়ে গুলি করে হত্যা

মুনতাসীর মামুনের করোনা শনাক্ত

আপডেট সময় ০৯:০৬:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২০