ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দোহায় ঝড়ে উড়ে গেলো করোনা হাসপাতাল!

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসে বিপর্যস্ত বিশ্ব, এর মধ্যে প্রকৃতিও বেঁকে বসেছে। প্রচণ্ড ঝড়-বৃষ্টির তাণ্ডবে গতকাল শুক্রবার নাকাল হয়ে পড়েন কাতারবাসী। প্রবল ঝড়ে উড়ে গেছে দেশটির রাজধানীর দোহায় নির্মিত একটি করোনা হাসপাতাল! শনিবার এ খবর জানিয়েছে নিউ আরব।

নিউ আরবের এক প্রতিবেদনে বলা হয়, দেশটির দোহার উত্তরে উম্মে সালাল এলাকায় খোলা মাঠে দুই সপ্তাহ আগে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় একটি অস্থায়ী হাসপাতাল নির্মাণ করা হয়। শুক্রবার প্রচণ্ড ঝড় শুরু হয়। পরে ওই হাসপাতালটির ছাদসহ অনেক যন্ত্রপাতিও উড়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, হাসপাতালের ছাদ উড়ে গিয়ে একটি গাড়ির ওপর পড়েছে। অনেকে হাসপাতাল থেকে নিরাপদ স্থানে ছুটছেন। এ পর্যন্ত দেশটিতে ১৪ হাজার ৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ১২ জনের। সুস্থ হয়েছে এক হাজার ৪৩৬ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দোহায় ঝড়ে উড়ে গেলো করোনা হাসপাতাল!

আপডেট সময় ১১:১১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২০