ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কিম সম্পর্কে কোনও তথ্য জাতিসংঘের হাতেও নেই, জানালেন আন্তোনিও

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সম্প্রতি উত্তর কোরিয়ার নেতা কিম জং–উনকে নিয়ে বিভিন্ন রকম সংবাদ দিয়েছে বিশ্ব গণমাধ্যম। তার মৃত্যু, অসুস্থতা ও লুকিয়া থাকার মতো ভিন্ন ভিন্ন তথ্য দেওয়া হলেও কেউ এর কোনটাই নিশ্চিত করতে পারেনি। কিম সম্পর্কে কোনও তথ্য নেই জাতিসংঘের হাতেও।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস জানিয়েছেন, তাদের কাছে উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের স্বাস্থ্য সম্পর্কে কোনও খবর নেই। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, জাতিসংঘের পক্ষে উত্তর কোরিয়া সরকারের সঙ্গে কোনও যোগাযোগ করা হয়েছিল কি না। সেই ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়েই তিনি জানান কিম জং উইনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে কোনও খবরই নেই তাদের কাছে।

কিছুদিন আগেই খবর রটেছিল মারা গেছেন উত্তর কোরিয়ার শাসক। গত ১৫ এপ্রিল ছিল কিম জনের দাদা তথা উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা দ্বিতীয় কিম সাং-এর ১০৮তম জন্মবার্ষিকী। সেখানে কিমের অনুপস্থিতি উসকে দেয় জল্পনা। তবে পরবর্তী সময়ে দক্ষিণ কোরিয়া সরকারিভাবে জানিয়েছিল মৃত্যুর খবর গুজব। সুস্থই আছেন কিম জং উন।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, কিম জং উন সম্পর্কে ভালোই ধারণা আছে তার, তবে এখনই মুখ খুলতে চান না।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কিম সম্পর্কে কোনও তথ্য জাতিসংঘের হাতেও নেই, জানালেন আন্তোনিও

আপডেট সময় ১১:২৫:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০