ঢাকা ০৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে : বাণিজ্যমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে জনবান্ধব: জনপ্রশাসন উপদেষ্টা দেশ আবার পুরোনো অন্ধকার পথে ফিরে যাচ্ছে: জামায়াত আমির তারেক রহমান এখন শেখ হাসিনার পথে হাঁটছেন: সারজিস আলম ৫০ হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেবে ইউজিসি রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধা শেখ আজিজুরের দুই মাসের মধ্যে রমেক হাসপাতালের আইসিইউ শয্যা ২০টিতে উন্নীত করা হবে: আসাদুল হাবীব দুলু আ.লীগ যেভাবে হামলা করেছিল, একইভাবে বিএনপি করছে: নাহিদ ইসলাম পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে বরদাশত করা হবে না: মেয়র শাহাদাত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার

করোনায় যুক্তরাষ্ট্রে ৬ সপ্তাহে ৩ কোটি মানুষ বেকার

আকাশ জাতীয় ডেস্ক:

বিশ্বের অন্যান্য দেশের তুলনায় যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর ঘটনা সবচেয়ে বেশি। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যেই করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। প্রাণঘাতী এই ভাইরাসের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষের জীবন-যাপন।

এদিকে, করোনার কারণে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে লাখ লাখ মানুষ নতুন করে বেকার হয়েছেন। বৃহস্পতিবার দেশটির শ্রম মন্ত্রণালয়েরদেওয়া সবশেষ হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বেকার হওয়ার কারণে সংশ্লিষ্ট বিভাগে বেকার সুবিধার জন্য আবেদন জমা পড়েছে ৩৮ মিলিয়নেরও বেশি।

২৫ এপ্রিল পর্যন্ত জমা পড়া আবেদনের ভিত্তিতে এই হিসাব দিয়েছে মার্কিন শ্রম মন্ত্রণালয়। তাতে বলা হচ্ছে, এখন যুক্তরাষ্ট্রে যে ৩ কোটি ৮০ লাখের বেশি মানুষ বেকার রয়েছেন তাদের মধ্যে করোনার প্রাদুর্ভাব শুরুর পরই অর্থাৎ গত ছয় সপ্তাহে বেকার হয়েছেন ৩ কোটিরও বেশি।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বেকার হওয়া এই অংশটি দেশের মোট শ্রমশক্তির ১৮ দশমিক ৬ শতাংশের সমান। মার্চ মাসের শেষ সপ্তাহে রেকর্ড সর্বোচ্চ ৬৯ লাখ মানুষ বেকার হয়েছেন বলে জানান। তবে এরপর চলতি মাসের গত চার সপ্তাহে তুলনামূলক ভাবে সংখ্যাটা কিছুটা কমেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে : বাণিজ্যমন্ত্রী

করোনায় যুক্তরাষ্ট্রে ৬ সপ্তাহে ৩ কোটি মানুষ বেকার

আপডেট সময় ০৯:৪০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০