ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

‘হ্যান্ড অব গড’ যদি করোনা দূর করে দিত: ম্যারাডোনা

আকাশ স্পোর্টস ডেস্ক: 

করোনা ভাইরাসের কারণে ক্ষতির পরিমাণ এই মুহূর্তে মাপা কষ্টকর। তবে করোনা আবার দিয়েগো ম্যারাডোনাকে এক দিক থেকে বাঁচিয়ে দিয়েছে! কোভিড-১৯ এর কারণে আর্জেন্টিনার সব ধরনের ফুটবল লিগ বাতিল করা হয়েছে। এছাড়া কোনো দলের অবনমন হবে না বলে জানিয়ে দেওয়া হয়। আর শীর্ষ লিগে ম্যারাডোনার কোচিংয়ে খেলা হিমনাসিয়া অবনমন অঞ্চলের কাছাকাছি ছিল। তাই লোকে এখন মুখে মুখে বলছে, নতুন হ্যান্ড অব গড ফুটবল ঈশ্বরকে বাঁচিয়ে দিল।

এর আগে মেক্সিকোতে ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে হাত দিয়ে গোল করেও রেফারি ধরতে না পারায় বিখ্যাত হয়েছিলেন ম্যারাডোনা। পরে সেই গোলটিকে হ্যান্ড অব গড হিসেবে আখ্যা দেওয়া হয়েছিল। আর মাঠ থেকে কান্না নিয়ে বিদায় ঘটে ইংলিশদের।

এদিকে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের এমন সিদ্ধান্তে খুশিই হয়েছেন ম্যারাডোনা। তবে তিনি জানান, আরও কঠিন কোনো শক্তি যদি কোভিড-১৯ মহামারিকে শেষ করে দিত।

ম্যারাডোনা বলেন, ‘আমাদের সঙ্গে যা হয়েছে, মানুষ তাকে নতুন হ্যান্ড অব গড বলছে। তবে আজ আমি করোনা ভাইরাস রোধে ঈশ্বরের ঐ হাত দেখতে চাই। যাতে করে মানুষ তাদের স্বাভাবিক জীবনে ফিরতে পারে। সুস্থ ও শান্তিতে বাঁচতে পারে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিরাপত্তাহীনতায় বাঙ্কারযুক্ত প্রাসাদে থাকছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান

‘হ্যান্ড অব গড’ যদি করোনা দূর করে দিত: ম্যারাডোনা

আপডেট সময় ০৫:২৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০