ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৮২ বছর বয়সেও চ্যাম্পিয়ন রানী হামিদ

আকাশ স্পোর্টস ডেস্ক : 

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অন্যতম কিংবদন্তি দাবাড়ু রানী হামিদ। বয়স যে আশির কোঠা পেরিয়েছে, তা বিশ্বাস করা কঠিন। ৮২ বছর বয়সেও নিয়মিত খেলছেন, আর চ্যাম্পিয়নও হচ্ছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) অনুষ্ঠিত মহিলা দাবা লিগে তার দল বাংলাদেশ আনসার ও ভিডিপি অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে।

বাংলাদেশ আনসার ও ভিডিপির পক্ষে লিগে অংশ নেন মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ, মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো, মহিলা আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন, মহিলা ফিদে মাস্টার জান্নাতুল ফেরদৌস, মহিলা ক্যান্ডিডেট মাস্টার নীলাভা চৌধুরী এবং মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা।

৮২ বছর বয়সে লিগে খেলা এবং চ্যাম্পিয়ন দলের সদস্য হওয়া সহজ নয়। তবে রানী হামিদের কাছে বিষয়টি বেশ স্বাচ্ছন্দ্যের। তিনি বলেন, ‘আমি চার গেম খেলেছিলাম। দলের সবাই ভালো খেলায় চ্যাম্পিয়ন হয়েছি। গত আসরে পুলিশের হয়ে খেলে চ্যাম্পিয়ন হয়েছিলাম।’

রানী হামিদ বলেন, ‘আমি তো নিয়মিতই খেলি। শরীর ও মাথা ঠিক থাকলে খেলতে কোনো সমস্যা নয়। ফেব্রুয়ারিতে ৮২ পেরিয়ে ৮৩ তে পা দেব। যত দিন সুস্থ থাকব খেলব।’

লিগে বাংলাদেশ আনসার ও ভিডিপি ৭ খেলায় ১৩ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়। একই পয়েন্ট অর্জন করে বাংলাদেশ নৌবাহিনী অপরাজিত রানার্স আপ হয়েছে। দুই দলের ম্যাচ পয়েন্ট সমান হওয়ায় গেম পয়েন্টে শিরোপা নির্ধারিত হয়। গেম পয়েন্টে বাংলাদেশ আনসার ও ভিডিপি ২৪ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয় এবং ২২.৫ গেম পয়েন্ট নিয়ে বাংলাদেশ নৌবাহিনী রানার্স আপ হয়।

বাংলাদেশ নৌবাহিনী দলের পক্ষে অংশ নেন মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা, মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ, মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম, মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবু এবং মহিলা ক্যান্ডিডেট মাস্টার কাজী জারিন তাসনিম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

৮২ বছর বয়সেও চ্যাম্পিয়ন রানী হামিদ

আপডেট সময় ০৪:৪২:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬