ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ডাকসু নির্বাচনের মাধ্যমে আগস্ট বিদ্রোহকে সার্থক করা সম্ভব: মেনন

অাকাশ জাতীয় ডেস্ক:

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ডাকসু নির্বাচনের মাধ্যমে আগস্ট বিদ্রোহকে সার্থক করা সম্ভব। এছাড়া আগস্ট বিদ্রোহ নিয়ে গঠিত তদন্ত কমিটি যে রিপোর্ট দিয়েছিল তেমন বাস্তবায়ন তো হয়নি। কয়েকজনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা ও ওয়ারেন্ট প্রত্যাহার হয়েছে। এর বেশি কিছু হয়নি। ওই বিদ্রোহের মূল দাবি ছিল ডাকসু নির্বাচন, সেটি হয়নি। জানি না, ডাকসু নির্বাচন দিতে প্রশাসনের বাধা কোথায়।

বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস উপলক্ষে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমি জাতীয় সংসদের শিক্ষা বিষয়ক কমিটির তদন্ত পরিচালনার দায়িত্ব পেয়েছিলাম। ছাত্র-শিক্ষকরা সেখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলেন। সেনাবাহিনীর কোনও কর্তৃপক্ষ কখনও সংসদীয় কমিটির সামনে হাজির হয়নি। সেই কমিটির মুখ্য সুপারিশ ছিল ডাকসুসহ সব ছাত্র সংসদ নির্বাচন। সেটি আজও হয়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. সামাদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুনর রশিদ, ঢাবির অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এমএম আকাশ, ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল, ড. আনোয়ার হোসেন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ডাকসু নির্বাচনের মাধ্যমে আগস্ট বিদ্রোহকে সার্থক করা সম্ভব: মেনন

আপডেট সময় ০৫:৫০:১৩ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০১৭