ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাড়ি ভাড়া মওকুফ করে ভাড়াটিয়াদের খাদ্য সহায়তা দিলেন রুবেল

আকাশ স্পোর্টস ডেস্ক: 

করোনা পরিস্থিতিতে বাগেরহাটের নিজ বাড়ির ভাড়াটিয়াদের বাড়ি ভাড়া মওকুফ ও ভাড়াটিয়াদের খাদ্য সহায়তা দিয়েছেন জাতীয় দলের পেসার রুবেল হোসেন।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে রুবেল হোসেনের বড় ভাই সাগর হোসেন ভাড়াটিয়াদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দেন।

এর আগে রুবেল হোসেনের পিতা মুন্সি আবুবকর সিদ্দিক রুবেল হোসেনের পক্ষ থেকে ভাড়াটিয়াদেরকে জানিয়ে দেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের ভাড়া দেওয়া লাগবে না।

ভাড়াটিয়াদের কাছ থেকে মার্চ মাসের ভাড়াও নেননি রুবেল হোসেন। শুধু ভাড়াটিয়া কেন, করোনা পরিস্থিতিতে বাগেরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডে প্রায় সাড়ে চারশ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন রুবেল হোসেন।

করোনা পরিস্থিতিতে রুবেলের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তার প্রতিবেশীরা। ভাড়া মওকুফ করায় খুশি হয়েছেন ভাড়াটিয়ারাও।

রুবেল হোসেনের বাড়ির ভাড়াটিয়া আজাদ, শাহিদা বেগমসহ কয়েকজন বলেন, রুবেল হোসেন ভাই আমাদের মার্চ মাসের ভাড়া নেননি। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভাড়া দেওয়া লাগবে না বলে জানিয়েছেন। আমাদেরকে কিছু খাদ্য সহায়তাও দিয়েছেন। এতে আমরা খুব খুশি হয়েছি।

প্রতিবেশী জাহাঙ্গীর মোল্লা বলেন, ‘রুবেল ভাই তার ভাড়াটিয়াদের ভাড়া মওকুফ করেছেন। প্রতিবেশীদের খাদ্য সহায়তা দিয়েছেন। এতে আমরা অনেক খুশি হয়েছি। রুবেল ভাইয়ের মতো এলাকার সকল বিত্তবানরা যদি এভাবে এগিয়ে আসতেন, তাহলে করোনায় কর্মহীনদের খাদ্য কষ্ট থাকত না।

রুবেলের পিতা মুন্সি আবুবকর সিদ্দিক বলেন, আমার ছেলে রুবেলের নির্দেশে আমাদের ১৬ জন ভাড়াটিয়ার কাছ থেকে ভাড়া নেওয়া বন্ধ করা হয়েছে। ভাড়াটিয়া ও প্রতিবেশী মিলে সাড়ে চারশ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে এই সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এর আগে জাতীয় দলের ক্রিকেটারদের গড়া তহবিলে বেতনের অর্ধেক অনুদান দিয়েছেন রুবেল। এছাড়া ব্যক্তি উদ্যোগে ঢাকায় দুস্থদের মাঝে খাদ্যসামগ্রীও বিতরণ করতে দেখা গেছে তাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বাড়ি ভাড়া মওকুফ করে ভাড়াটিয়াদের খাদ্য সহায়তা দিলেন রুবেল

আপডেট সময় ০৮:৫৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০