ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

না’গঞ্জের কাঁচপুর থেকে পালালেন করোনা রোগী

আকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর থেকে করোনা ভাইরাস সংক্রমণ (কোভিড-১৯) শনাক্ত হওয়া এক রোগী এলাকাবাসীর জেনে যাওয়ায় পালিয়ে গেছেন। তিনি কাঁচপুরের মতিন খাঁন প্লটে একটি আবাসিক ভবনের দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে পালানোর পর বিভিন্ন স্থানে করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় তাকে খুঁজে বের করতে অভিযান শুরু করে প্রশাসন। পাশাপাশি যশোরে তার গ্রামের বাড়িতেও খোঁজ নেওয়া হচ্ছে।

এর আগে শনিবার (১৮ এপ্রিল) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) প্রতিবেদন অনুসারে তাকে করোনা ভাইরাস সংক্রমিত রোগী হিসেবে শনাক্ত করা হয়।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা জানান, প্রতিবেদনে রোগীর বিস্তারিত তথ্য না থাকায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুল ইসলাম বলেন, রোগীর ঠিকানা না থাকায় তাকে আমরা খুঁজে পাইনি। করোনা পজেটিভ আসার পর তিনি পালিয়েছেন। তাদের গ্রামের বাড়ির স্থানীয় প্রশাসনকেও বিষয়টি জানানো হয়েছে।

বাড়ির মালিক জানান, পালিয়ে যাওয়া রোগীর জ্বর ও কাশি ছিল। বেশ কিছু দিন স্থানীয় হাসপাতাল ও ফার্মেসি থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ্ হওয়ার চেষ্টা করেছিলেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

না’গঞ্জের কাঁচপুর থেকে পালালেন করোনা রোগী

আপডেট সময় ০৪:৫৫:০৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০