ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজধানীতে বোনের বাসায় তরুণীর আত্মহত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর তেজগাঁও কুনিপাড়া এলাকায় বোনের বাসায় এক তরুণী ‘আত্মহত্যা’ করেছে বলে দাবি করেছেন স্বজনরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত তরুণীর নাম দীপা আক্তার (২৫)। তাঁর বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলার গুনাইঘর গ্রামে।

দীপার ছোট বোন শারমিনের ভাষ্য, দীপা রাজধানীর মোহাম্মদপুর শিয়া মসজিদ এলাকায় স্বামী শামীম হোসেনের সঙ্গে থাকতেন। তাঁদের তিন সন্তান রয়েছে। চার থেকে পাঁচ দিন আগে পারিবারিক কলহের জেরে দীপাকে মারধর করে বাসা থেকে বের করে দেন তাঁর স্বামী শামীম হোসেন। এর পর তেজগাঁওয়ের কুনিপাড়া এলাকায় শারমিনের বাসায় ওঠেন দীপা। মঙ্গলবার রাতে গলায় ফাঁস দেন তিনি। বিষয়টি টের পেয়ে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দীপাকে মৃত ঘোষণা করেন।

শারমিনের অভিযোগ, স্বামীর অত্যাচার সইতে না পেরেই তাঁর বোন আত্মহত্যা করেছেন। এ বিষয়ে জানতে চাইলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ওই তরুণীর আত্মহত্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজধানীতে বোনের বাসায় তরুণীর আত্মহত্যা

আপডেট সময় ০২:০১:৫০ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০১৭