ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যাচ্ছে আইপিএল!

আকাশ স্পোর্টস ডেস্ক: 

প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। মঙ্গলবার (১৪ এপ্রিল) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক ঘোষণা পরই মূলত এমন শঙ্কা জেগেছে। মোদি দেশটিতে লকডাউনের সময়সীমা আগামী ৩ মে পর্যন্ত বাড়ানোর কথা জানিয়েছেন।

যদিও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা আইপিএল গভর্নিং কমিটি এখনও কোনো কিছু নিশ্চিত করে বলেনি। তবে বিসিসিআইয়ের একটি সূত্র থেকে জানা যায়, আইপিএলও ৩ মে পর্যন্ত আপাতত স্থগিত করা হচ্ছে। আর আসরটি নিয়ে পরবর্তী সিদ্ধান্ত ৩ মে-র পরেই হবে।

আইপিএলের চলমান আসর শুরু হওয়ার কথা ছিল গত ২৯ মার্চ। তবে করোনার জন্য তা পিছিয়ে দেওয়া হয়েছিল ১৫ এপ্রিল পর্যন্ত। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী মোদি লকডাউনের মেয়াদ বাড়ানোর ফলে আইপিএল-ও পিছিয়ে যাচ্ছে।

এদিকে গুঞ্জন অবশ্য রয়েছে আগামী অক্টোবর-নভেম্বরে আইপিএল মাঠে গড়ানোর ব্যাপারে। যদিও একই সময় টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি রয়েছে। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে টি টোয়েন্টি বিশ্বকাপ হওয়া নিয়েও দেখা দিয়েছে প্রশ্ন। তবে বোর্ডের আরেকটি সূত্র জানিয়েছে, অক্টোবর-নভেম্বরে আইপিএল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যাচ্ছে আইপিএল!

আপডেট সময় ০৯:২৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০