ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা ‘বিশ্বমানের প্রাথমিক শিক্ষা গড়তে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার’ শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার ইসরায়েল ধ্বংসের চেষ্টা করলে খামেনির মতো পরিণতি হবে কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত ১১ বিদ্যুৎ বিল বেশি আসার পেছনে কর্মকর্তারা কিনা, খতিয়ে দেখা হবে: মন্ত্রী প্রতিশ্রুতি অনুযায়ী পল্লী উন্নয়নে কাজ করছে সরকার : মির্জা ফখরুল আয়াতুল্লাহ খামেনির জানাজায় ‘ট্রাম্পকে হত্যা করো’ স্লোগান মুক্তিযুদ্ধের চেতনা ও আত্মত্যাগে বাংলাদেশ-আলজেরিয়ার গভীর মিল: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ফুটবলার ও কোচদের সহায়তা তহবিল গঠন

আকাশ স্পোর্টস ডেস্ক: 

করোনাভাইরাসের কারণে সব খেলা বন্ধ। খেলা বন্ধ থাকায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ফুটবলার থেকে শুরু করে তৃণমূলে কাজ করা কোচরাও।

স্বল্প আয়ের কোচদের এমন দুর্দিনে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন (বিডিডিএফএ) এবং বাংলাদেশ ক্লাব অ্যাসোসিয়েশন (বিএফসিএ)।

সোমবার বিডিডিএফএর মহাসচিব তরফদার রুহুল আমিনের নেতৃত্বে করোনাভাইরাস মোকাবেলায় ফুটবল খেলোয়াড় ও সংগঠক কল্যাণ তহবিল গঠন করা হয়।

এ তহবিল থেকে স্বল্প আয়ের কোচ, খেলোয়াড় সংগঠকদের সহায়তা করা হবে। তহবিলের জন্য প্রিমিয়ার ব্যাংক কাকরাইল শাখায় একটি চলতি হিসাব খোলা হয়েছে। হিসাব নং-০১২৪১৩১০০০০০৪৯৮।

সমাজের বিত্তবান ক্রীড়ানুরাগী ব্যবসায়ী সংগঠন, ক্রীড়া সংগঠক ডিএফএ ও ক্লাবসহ সংশ্লিষ্ট সবাইকে উন্নয়ন তহবিলে সহায়তা দিয়ে দুস্থ ফুটবলার, কোচ ও সংগঠকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তরফদার রুহুল আমিন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা

ফুটবলার ও কোচদের সহায়তা তহবিল গঠন

আপডেট সময় ১০:১৮:২১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০