ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অমিতাভের ‘শাহেনশাহ’র রিমেকে রণবীর!

আকাশ বিনোদন ডেস্ক: 

বলিউডের অন্যতম কালজয়ী সিনেমা ‘শাহেনশাহ’। তিন্নু আনন্দ পরিচালিত সিনেমাটি মুক্তি পায় ১৯৮৮ সালে, যা অমিতাভ বচ্চনকে এনে দিয়েছিল বড় সাফল্য। এই সিনেমায় অভিনয় করেই অমিতাভ বলিউডের শাহেনশাহ উপাধি পেয়েছেন।

এবার ৩২ বছর পর পুনরায় সিনেমাটি নির্মিত হতে যাচ্ছে। আর রিমেকে অমিতাভের জায়গায় নাকি রণবীর সিং অভিনয় করবেন। এমনই প্রতিবেদন প্রকাশ করেছে বেশকিছু ভারতীয় সংবাদমাধ্যম।

এদিকে পরিচালক তিন্নু আনন্দ এরই মধ্যে রিমেকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বিস্তারিত কিছুই জানাননি তিনি। বিশ্বজুড়ে করোনার প্রভাব কমলে, ‘শাহেনশাহ’র গল্পসহ অন্যান্য কাজ শুরু করবেন বলেও জানিয়েছেন তিনি। তবে সিনেমাটির বিস্তারিত তথ্যসহ আনুষ্ঠানিক ঘোষণার জন্য দর্শকরা অধীর অপেক্ষায় রয়েছেন।

সিনেমাটির প্রযোজকরা নাকি চাইছেন কেন্দ্রীয় চরিত্রটিতে রণবীর সিংকে চুক্তিবদ্ধ করতে। তবে এই বিষয়েও তাদের কেউ-ই এখনো মুখ খোলেননি।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

অমিতাভের ‘শাহেনশাহ’র রিমেকে রণবীর!

আপডেট সময় ১২:২০:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০