ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নড়াইলে কয়েদিদের পাশে মাশরাফি

আকাশ স্পোর্টস ডেস্ক: 

নড়াইল জেলা কারাগারের কয়েদিদের জন্য নড়াইল-২ আসনের এমপি ক্রিকেট তারকা মাশরাফি মুর্তজা করোনাভাইরাস প্রতিরোধসামগ্রী বিতরণ করেছেন।

রোববার জেলসুপার মো. মুজিবুল হকের কাছে ১৪৪ জন কয়েদির জন্য ২০০ হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, গ্লাভস এবং সাবান তুলে দেন সদ্য ওয়ানডে দলের নেতৃত্ব ছেড়ে দেয়া মাশরাফি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জেলার মোহাম্মদ সায়েম, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম অনিক, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৌমেন চন্দ্র বসু প্রমুখ।

মাশরাফি বলেন, কয়েদিরা সাজা ভোগ করলেও তাদেরও সুরক্ষা দেয়া আমাদের নৈতিক দায়িত্ব। সে জন্য এই উদ্যোগ। কয়েদিরা জেল থেকে বের হয়ে যাতে নিরাপদে থাকতে পারেন, এটাও আমাদের নিশ্চিত করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নড়াইলে কয়েদিদের পাশে মাশরাফি

আপডেট সময় ১০:১৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০