ঢাকা ১১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আল্লামা আহমদ শফী অসুস্থ, হাসপাতালে ভর্তি

আকাশ জাতীয় ডেস্ক:

হেফাজত ইসলাম বাংলাদেশের আমির ও দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ্ আহমদ শফী অসুস্থ হয়ে পড়েছেন। বমি, মাথা ব্যথা ও শারীরিক দুর্বলতা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে।

হেফাজত আমিরের একান্ত সহকারী মোহাম্মদ শফিউল আলম দৈনিক আকাশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার (১১ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে আল্লামা আহমদ শফীকে চট্টগ্রামের প্রবর্তক মোড়ের সিএসসিআর নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরীর তত্ত্বাবধানে রয়েছেন।

প্রসঙ্গত, প্রায় ১০৩ বছরের অধিক বয়সী আল্লামা আহমদ শফী চলতি বছরে আগেও কয়েক দফা অসুস্থ হয়ে ওই হাসপাতালে চিকিৎসা নিয়ে ছিলেন। দীর্ঘদিন যাবৎ তিনি বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছেন।

এ দিকে হেফাজত আমীর করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিরকর তথ্য পরিবেশন করা হচ্ছে, যা আদো সঠিক নয় বলে জানিয়েছেন তার একান্ত সহকারী মোহাম্মদ শফিউল আলম।

তিনি নিশ্চিত করে বলেন, হুজুরের করোনা পরীক্ষা করা হয়েছে। সেখানে নেগেটিভ রিপোর্ট এসেছে। তাই এ রকমের ভ্রান্ত তথ্য তথা গুজবে কান না দিয়ে বরং আল্লামা শফীর সুস্থতা কামনা করে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আল্লামা আহমদ শফী অসুস্থ, হাসপাতালে ভর্তি

আপডেট সময় ০৯:৪৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০