ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম শেখ হাসিনা চাচ্ছে না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক : মেজর হাফিজ ৫৪ বছরে ক্ষমতায় যারা ছিল, তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে:শফিকুর রহমান ৫ দশমিক ৯ মাত্রায় ফের ভূমিকম্পে কাঁপল দেশ স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারী দলের ইতিহাস বিকৃতিতে জাতি স্তব্ধ: মাহদী আমিন সাপ আর ভারতীয়র দেখা একসঙ্গে পেলে, আগে ভারতীয়কে মারা উচিত: এপস্টেইন নথি ‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’:সালাহউদ্দিন দায়িত্ব শেষে আমি নাগরিক সমাজের কাজে ফিরে যাবো : শিক্ষা উপদেষ্টা আমেরিকার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভিয়েতনাম, গোপন নথি ফাঁস পাতানো নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই, অধিকার আদায়ে জনগণ জীবন দিতে প্রস্তুত: আসিফ মাহমুদ

নির্বাচনে নৌকায় ধান তুলে সংসদে যাব: নাসিম

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন- উন্নয়নের নেত্রী বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৩০ ডিসেম্বর বিজয়ের মাসের নির্বাচনে নৌকায় ধান তুলে সংসদে যাব। সরকার গঠনে জনগণের রায় ছাড়া কোনো বিকল্প নেই। কোনো চক্রান্ত ষড়যন্ত্র করে লাভ হবে না।

মোহাম্মদ নাসিম দুপুরে সোনামুখী ইউনিয়নের পরানপুর সকাল বাজার, বিকালে স্থলবাড়ি এবং সন্ধ্যায় ভানুডাঙ্গায় সোনামুখী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত পৃথক সমাবেশে এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন ঠেকানোর ক্ষমতাও কারও নেই। বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক দেশের মতো বাংলাদেশেও সংবিধান অনুযায়ী বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে। আর সে নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। ওই নির্বাচনী মাঠে যারা ফাউল করবে, জনগণ তাদের লালকার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেবে।

নাসিম আরও বলেছেন, শেখ হাসিনার নেতৃত্ব এ দেশের জনগণ আলোর পথ পেয়েছে। এদেশের মানুষ শান্তি চায়, উন্নয়ন চায়। কেউ অন্ধকারে ফিরে যেতে চায় না, জঙ্গিবাদের পথে ফিরে যেতে চায় না। হাওয়া ভবনের শাসন দেখতে চায় না। শনিবার দিনভর মন্ত্রী তার নির্বাচনী এলাকা কাজিপুরের সোনামুখী ইউনিয়নে তিনটি পৃথক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ বিএনপিসহ মহাজোট ও দল নির্বাচনে প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করার পর গ্রামেগঞ্জে নির্বাচনী উৎসব শুরু হয়েছে। দেশ এখন নির্বাচনী জোয়ারে ভাসছে। বাংলার মানুষ বিশ্বাস করে শেখ হাসিনা ছাড়া কোনো বিকল্প নেই। গত ১০ বছরে দেশের যে উন্নয়ন হয়েছে তাতে দেশ অন্ধকার থেকে আলোর পথে এগিয়েছে, মহাকাশ বিজয় হয়েছে, সমুদ্র সীমানা অর্জন হয়েছে। এসব সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে। এদিকে সন্ধ্যায় সোনামুখী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সমাবেশটি একপর্যায়ে নির্বাচনী সমাবেশে পরিণত হয়। এতে সভাপতিত্ব করেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজগর আলী। বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী, উজ্জ্বল কুমার ভৌমিক ও নূরুল ইসলাম মাস্টার।

বিএনপি-জামায়াত জোটকে উদ্দেশ করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন- নির্বাচনে মনোনয়ন চূড়ান্ত করেছেন সুখের কথা, আনন্দের খবর। কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে কোনো চক্রান্ত করা হলে এ দেশের জনগণ ভোটের মাধ্যমে তার সমুচিত জবাব দেবে।

তিনি আরও বলেছেন, ঐক্যফ্রন্টের নামে কতিপয় রাজনৈতিক এতিম বিএনপি জোটের সঙ্গে হাত মিলিয়ে নির্বাচনে অংশ নিয়ে স্রোতে গা-ভাসাতে চাইছেন। জনবিচ্ছিন্ন এসব নেতাদেরও জনগণ ভোটের মাধ্যমে জবাব দেবে। নির্বাচনে তাদের চরম পরাজয় হবে।

গত ১০ বছরে শেখ হাসিনার সরকার দেশে অভাবনীয় উন্নয়ন করেছেন উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেছেন- শুধু শহর নয়, বর্তমান সরকারের আমলে গ্রাম অঞ্চলের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হয়েছে। রাস্তাঘাট অবকাঠামোগত উন্নয়ন হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম

নির্বাচনে নৌকায় ধান তুলে সংসদে যাব: নাসিম

আপডেট সময় ১১:৩৪:৪০ অপরাহ্ন, শনিবার, ৮ ডিসেম্বর ২০১৮