ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির খন্দকার লুৎফরকে বহিষ্কার, জাগপার নতুন সভাপতি জাকির হোসেন রিয়াজ বর্তমান সরকারও ফ্যাসিবাদের পথে: জিএম কাদের মুখে বালিশ চেপে ধরে কিশোরীকে অচেতন, ধর্ষণের পর ফেলে যায় চৌবাচ্চায় এনসিপির মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ ৬ জুলাই শুরু অহংকার যে একটি দেশ ও দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ‘আমাকে দেখে কি বেকুব মনে হয়’, পিডিকে প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের সেই ভুল আর করা চলবে না: শামা ওবায়েদ চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী

কোটা বাতিল হলেও প্রতিবন্ধীদের জন্য নীতিমালা প্রণয়ন হচ্ছে: প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রতিবন্ধীদের শক্তি ও মেধাকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের অবহেলা না করে সমাজের উপযোগী করে গড়ে তুলতে আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, কোটা বাতিল করে দিলেও সরকার প্রতিবন্ধীদের সুযোগ-সুবিধার সুরক্ষার জন্য নীতিমালা প্রণয়নের কাজ করছে।

সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ডিজিটাল বাংলাদেশের সব সুবিধাই যেন প্রতিবন্ধীরা পায়, সে লক্ষ্যে সরকার কাজ করছে জানিয়ে শেখ হাসিনা বলেন, প্রতিবন্ধীদের নিয়ে আমরা বিশেষ কাজ করছি।

প্রধানমন্ত্রী বলেন, ‘প্রতিবন্ধীদের জীবনযাত্রার মানোন্নয়নে ১৬ লাখের বেশি প্রতিবন্ধীকে বর্তমানে ভাতা দেওয়া হচ্ছে। শিগগিরই মোবাইলফোনের মাধ্যমে তাদের এই ভাতা পৌঁছে দেওয়ার সহজ ব্যবস্থা করা হবে।’

মোবাইলভ্যানের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে প্রতিবন্ধী বিষয়ক সচেতনতা সৃষ্টিতে কাজ করা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।

প্রতিবন্ধীদের যারা দেখাশোনা করেন, প্রশিক্ষিত করেন-সেসব শিক্ষক, অভিভাবক যেন আরও যুগোপযোগী প্রশিক্ষণ পেয়ে প্রতিবন্ধীদের উপযোগী করে তুলতে পারে, সেদিকেও সরকার বিশেষ কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, অবহেলিত জনগোষ্ঠী হিসেবে প্রতিবন্ধীদের মানুষ হিসেবে গণ্য করা হতো না। আমরা যেন তাদের অবহেলা না করি, মানুষ হিসেবে তাদের যে অধিকার তা যেন দিতে পারি।

সে লক্ষ্যে প্রতিবন্ধীদের উপযোগী করে স্থাপনা নির্মাণের নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, কোনো শ্রেণির মানুষ অবহেলিত থাকবে না।

অবহেলা করার কোনো সুযোগ নেই জানিয়ে তিনি আরও বলেন, প্রতিবন্ধীদের ভেতর যে শক্তি আছে, যে মেধা আছে-তা যেন ব্যবহার করতে পারি।

এ সময় উদাহরণ হিসেবে প্রধানমন্ত্রী প্রতিবন্ধী খেলোয়াড়দের বাংলাদেশের জন্য স্বর্ণ অর্জনের কথা উল্লেখ করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনের কথা উল্লেখ করেন।

তিনি বলেন, কোটা বাতিলের দাবিতে আন্দোলন হয়েছিল, কয়েক দিন পরপরই আন্দোলন হতো। তাই কোটা বাতিল করে দিলেও প্রতিবন্ধীদের সুযোগ-সুবিধার সুরক্ষার জন্য নীতিমালা প্রণয়নের কাজ চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির

কোটা বাতিল হলেও প্রতিবন্ধীদের জন্য নীতিমালা প্রণয়ন হচ্ছে: প্রধানমন্ত্রী

আপডেট সময় ১২:৫২:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩ ডিসেম্বর ২০১৮