ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘ভারতের সঙ্গে আলোচনায় বসতে হলে ধর্মনিরপেক্ষ হতে হবে পাকিস্তানকে’

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের সঙ্গে আলোচনায় বসতে হলে পাকিস্তানকে ধর্মনিরপেক্ষ হতে হবে বলে মন্তব্য করেছেন দেশটির সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দ্বিপক্ষীয় সমস্যা সমাধানের জন্য আবারও ভারতের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করার পর এ শর্ত দিলেন ভারতীয় সেনাপ্রধান।

জেনারেল বিপিন রাওয়াত বলেন, পাকিস্তান যেদিন ভারতের মতো একটি ধর্মনিরপেক্ষ শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারবে, সেদিন নয়াদিল্লির সঙ্গে আলোচনায় বসার যোগ্য হবে ইসলামাবাদ।

ভারতের সেনাপ্রধান জম্মু-কাশ্মীরে জঙ্গি পাঠানোর জন্য পাকিস্তানকে দায়ী করে আরও বলেন, সন্ত্রাসবাদ ও আলোচনা একই সময়ে চলতে পারে না। ভারত ও পাকিস্তানের মধ্যে চরম শত্রুতামূলক সম্পর্কে অন্যতম প্রধান কারণ কাশ্মীর। বর্তমানে দুই দেশের সীমান্তে অবস্থিত কাশ্মীরের কিছু কিছু অংশ নিয়ন্ত্রণ করছে উভয় দেশ। কিন্তু দুই দেশই গোটা কাশ্মীরের মালিকানা দাবি করছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাশ্মীরসংক্রান্ত প্রস্তাবে বলা হয়েছে-কাশ্মীরের জনগণকে গণভোটের মাধ্যমে তাদের ভাগ্য নির্ধারণের অধিকার দিতে হবে। কিন্তু ১৯৭২ সালে স্বাক্ষরিত সিমলা চুক্তির অজুহাত দেখিয়ে ভারত এখন পর্যন্ত জাতিসংঘের ওই প্রস্তাব মেনে নিতে রাজি হয়নি।

ভারতের সংবিধানে ধর্মনিরপেক্ষ শাসনব্যবস্থার কথা থাকলেও বর্তমানে দেশটি শাসন করছে উগ্র হিন্দু মৌলবাদী দল বিজেপি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘ভারতের সঙ্গে আলোচনায় বসতে হলে ধর্মনিরপেক্ষ হতে হবে পাকিস্তানকে’

আপডেট সময় ০২:০৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ২ ডিসেম্বর ২০১৮