ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভোটেও মাশরাফি মাঠেও মাশরাফি

অাকাশ জাতীয় ডেস্ক:

আসন্ন ১১তম জাতীয় সংসদ নির্বাচনে নিজ এলাকা নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। রাজনীতিতে প্রবেশের পর ক্রিকেট থেকে কিছুদিন দূরে ছিলেন অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে খেলার কথা আগে থেকে জানালেও দলের সঙ্গে অনুশীলনে যোগ দেননি তিনি। মাঝে নানা কথা ওঠে যে, ক্যারিবীয়দের বিপক্ষে খেলবেন না মাশরাফি। এমনকি ক্রিকেটপাড়ায় গুঞ্জন ওঠে রাজনীতিতে যোগ দিয়ে ক্রিকেটকে দূরে ঠেলে দিচ্ছেন অধিনায়ক!

কিন্তু সমালোচকদের সব শঙ্কা উড়িয়ে দিয়ে ফেসবুক পাতায় মাশরাফি নিজেই জানিয়ে দেন, ‘বিশ্বকাপের আগে ক্রিকেটের সঙ্গে আপস নয়’। বাস্তবতাও ভিন্ন নয়। ঠিকই মাঠের ছেলে মাঠেই ফিরেলেন। গত বুধবার জাতীয় দলের অনুশীলনের পর ‘হোম অব ক্রিকেট গ্রাউন্ডে’ দেখা মেলে কৌশিকের। বুধবারের ন্যায় গতকালও মিরপুরে দেখা যায় তাকে। নিজের মতো করে একা একাই ফিটনেস ঠিক রাখতে অনুশীলন চালিয়ে যাচ্ছেন ক্যাপ্টেন মাশরাফি।

গতকাল সংবাদ সম্মেলন এবং অনুশীলন শেষে টিমবাস যখন মিরপুর ত্যাগ করে তখনই শের-ই-বাংলায় আসেন মাশরাফি। চিরচেনা মাঠে বাকি ৮-১০ জনের মতই আসেন অধিনায়ক। কোনো নিরাপত্তা ছাড়াই নিজের বাইকে করে ছুটে আসেন মাঠে।

নীরব শের-ই-বাংলায় তখন বিসিবির কয়েকজন কর্মকর্তা আর কয়েকজন গণমাধ্যমকর্মী ছিলেন। অধিনায়ক মাঠে এসেই প্রথমে ড্রেসিং রুমে উঁকি দিয়ে সোজা চলে যান বিসিবির একাডেমি মাঠের জিমনেসিয়ামে। ফিটনেস ঠিক রাখতে জিমে প্রায় দুই ঘণ্টা সময় কাটান। এরপর সবার সঙ্গে কিছুক্ষণ চায়ের আড্ডায় থেকে শেষ বিকালে বের হয়ে যান মাশরাফি।

ক্রিকেটটা রক্তে মিশে গেলেও রাজনীতিতে একেবারেই নতুন মাশরাফি। তবুও বুধবার হাসির ছলেই বলেন, ‘ক্রিকেটের তো অনেক অভিজ্ঞতা আছে। রাজনীতির তো কোনো অভিজ্ঞতা নেই। দেখি কেমন লাগে।’

টানা দুই দিনের অনুশীলনের পর মাশরাফির ক্রিকেট খেলা নিয়ে সব শঙ্কা এখন কেটে গেল। সবকিছু সামলে তিনি ঠিকই ফিরেছেন প্রিয় ক্রিকেটে। ফলে আগামী ৯ ডিসেম্বর থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে মাঠে দেখা যাবে নড়াইল এক্সপ্রেসকে।

তিন ম্যাচের সিরিজের প্রথম দুটি ঢাকাতেই হবে। বাকি একটি হবে সিলেটে। যদি বিশ্বকাপের পর সত্যিই মাশরাফি অবসরে যান তাহলে সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডেটিই হবে দেশের মাটিতে অধিনায়কের শেষ আন্তর্জাতিক ম্যাচ। আর সেদিনই ওয়ানডে ক্রিকেটে অভিষেক হবে সিলেটের ভেন্যুটির।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ভোটেও মাশরাফি মাঠেও মাশরাফি

আপডেট সময় ০৫:২৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ নভেম্বর ২০১৮