ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তৌকীরের ফাগুন হাওয়ায় মুক্তি পাচ্ছে ফেব্রুয়ারিতে

আকাশ বিনোদন ডেস্ক:

অভিনেতা হিসেবে জনপ্রিয় হলেও এখন চলচ্চিত্র নির্মাতা হিসেবেও প্রশংসিত তৌকীর আহমেদ।

বিষয়ভিত্তিক ছবি নির্মাণ করে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সুনাম কুড়াচ্ছেন। এ ধারাবাহিকতায় আবারও তিনি নির্মাণ করেছেন নতুন ছবি। নাম ‘ফাগুন হাওয়ায়’। এরই মধ্যে ছবির সব কাজ সম্পন্ন হয়েছে।

ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত এ ছবিটি ২০১৯ সালের ফেব্রুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছেন তৌকীর আহমেদ। আজ সন্ধ্যায় রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানের মাধ্যমে ছবির বিভিন্ন বিষয় সাংবাদিকদের সামনে তুলে ধরবেন।

এ প্রসঙ্গে তৌকীর আহমেদ বলেন, ‘আমার প্রতিটি ছবিতেই বিষয়-বৈচিত্র্য থাকে। এ ছবিটিও তার বাইরে নয়। ভাষা আন্দোলনের ওপর ছবি নির্মাণের ইচ্ছা ছিল অনেক আগে থেকেই। এবার সেই ইচ্ছাটি পূরণ হল। এতে প্রত্যেক অভিনয়শিল্পীই খুব ভালো অভিনয় করেছেন। ছবিটি যদি দর্শকের ভালো লাগে, তাহলে সবার পরিশ্রম সার্থক হবে।’

এ ছবি ছাড়াও কবি জীবনানন্দ দাশকে নিয়ে আবারও নতুন একটি সিনেমা নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন তৌকীর। শিগগিরই এর কাজ শুরু করবেন বলে জানিয়েছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

তৌকীরের ফাগুন হাওয়ায় মুক্তি পাচ্ছে ফেব্রুয়ারিতে

আপডেট সময় ০১:০৮:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ নভেম্বর ২০১৮