ঢাকা ০২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দেশের গ্রামীণ জনপদকেওপরিকল্পিত করে গড়তে হবে

অাকাশ জাতীয় ডেস্ক:

বাসযোগ্য ও পরিকল্পিত নগর গড়তে পরিকল্পিত নগরায়নের ওপর গুরুত্ব দিয়েছেন বিশিষ্টজনরা। আর দেশের বৃহৎ অংশ জুড়ে থাকা গ্রামীণ জনপদকেও পরিকল্পিতভাবে গড়ে তোলার উদ্যোগ নিতে হবে।

তারা মনে করেন, বাংলাদেশে নগর বাড়ছে। এতে তারা উৎসাহিত। পাশাপাশি চিন্তিতও। কারণ নগর ব্যবস্থাপনা পরিকল্পিত হওয়া প্রয়োজন। কিন্তু সেখানে অনেক ঘাটতি রয়েছে। ফলে নগরগুলো বাসযোগ্যতা হারাচ্ছে। একই সঙ্গে দেশের গ্রামীণ জনপদকেও পরিকল্পিতভাবে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে নগর পরিকল্পনাবিদদের গুরুত্বপূর্ণ ভূমিকা প্রয়োজন।

বৃহস্পতিবার বিশ্ব নগর পরিকল্পনা দিবস উপলক্ষে বৃহস্পতিবার বাংলামোটরের প্লানার্স টাওয়ারে বাংলাদেশ ইন্সটিটিউট অব প্লানার্স (বিআইপি) আয়োজিত ‘সমসাময়িক পরিকল্পনা ভাবনা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে বক্তারা এমন অভিমত ব্যক্ত করেন। প্রতি বছরের ৮ নভেম্বর বিশ্ব পরিকল্পনা দিবস পালিত হয়। এ উপলক্ষে বিআইপি দশদিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। এ আয়োজনে সহযোগী হিসেবে রয়েছে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম-বাংলাদেশ; নির্মাতা প্রতিষ্ঠান শেলটেক, আবাসন প্রতিষ্ঠান ইস্টার্ণ হাউজিং ও বেসরকরি প্রতিষ্ঠান ব্র্যাক।

ৱপ্রথম দিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইপির সভাপতি অধ্যাপক একেএম আবুল কালাম। প্রধান অতিথি ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।

বিআইপির সাধারণ সম্পাদক ড. আদিল মুহাম্মদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিআইপির সাবেক সভাপতি অধ্যাপক গোলাম রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. আখতার মাহমুদ, ব্র্যাকের কর্মসূচি প্রধান হাসিনা মোশারেফা, নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম-বাংলাদেশের সভাপতি অমিতোষ পাল প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ড. হোসেন জিল্লুর রহমান বলেন, নগরের পরিধি বৃদ্ধির বিষয়ে ধারণাগত বিষয়গুলো আরো স্পষ্ট হওয়া প্রয়োজন। শহরের সুষম অর্থনৈতিক উন্নয়ন জরুরি। একদিকে অতি ধনী অন্যদিকে অতি দরিদ্রের অবস্থান হলে নগর সামঞ্জস্যতা হারায়। পরিকল্পিত নগরায়নের ক্ষেত্রে নগরের বাসযোগ্যতা, নাগরিকদের মানসিক স্বাস্থ্য ও অর্থনৈতিক উন্নয়ন গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু বিদ্যমান পরিকল্পনায় এসব মহল বিষয় অনেক ক্ষেত্রেই উপেক্ষিত। এ অবস্থাথেকে বেরিয়ে এসে পরিকল্পিত ও সুষম উন্নয়ন হলেই সেটা হবে টেকসই নগর।

অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থীরা আধুনিক নগরায়ন নিয়ে তাদের ধারণাপত্র উপস্থাপন করেন। বিকালে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের মধ্যে পরিকল্পনা বিতর্ক অনুষ্ঠিত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দেশের গ্রামীণ জনপদকেওপরিকল্পিত করে গড়তে হবে

আপডেট সময় ০৯:০৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ নভেম্বর ২০১৮