ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

অবশেষে ইতিবাচক শেয়ারবাজার

অাকাশ জাতীয় ডেস্ক:

টানা পাঁচ কার্যদিবস পতনের পর বুধবার দেশের শেয়ারবাজার ইতিবাচক ধারায় ফিরেছে। এদিন দুই বাজারেই সবকটি মূল্যসূচকের উত্থান হয়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণও।

পাশাপাশি লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ২০৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম আগের দিনের তুলনায় বেড়েছে।

বিপরীতে দাম কমার তালিকায় স্থান করে নিয়েছে ৮০টি প্রতিষ্ঠান। আর অপরিবর্তিত রয়েছে ৪৯টির দাম। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের এমন দাম বাড়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৪২ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইর অপর দুটি মূল্যসূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ২০৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৫৩ পয়েন্টে অবস্থান করছে।

দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৪৮৪ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৪০ কোটি ৩ লাখ টাকার শেয়ার। সে হিসাবে লেনদেন বেড়েছে ৪৪ কোটি ৪৫ লাখ টাকা।

টাকার অংকে ডিএসইতে এদিন সব থেকে বেশি লেনদেন হয়েছে এসকে ট্রিমসের শেয়ার। এদিন কোম্পানিটির ২০ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা সায়হাম টেক্সটাইলের শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি ৪১ লাখ টাকার। আর ১৮ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে ভিএফএস থ্রেড ডাইং।

লেনদেনে এরপর রয়েছে- বিবিএস কেবলস, ইন্ট্রাকো রিফুয়েলিং, সমিট পাওয়ার, পেনিনসুলা চিটাগাং, ইনটেক লিমিটেড, শাশা ডেনিম এবং মুন্নু সিরামিক। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএসসিএক্স ৫৪ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৭৩৫ পয়েন্টে অবস্থান করছে। বুধবার বাজারটিতে লেনদেন হয়েছে ২১ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার। লেনদেন হওয়া ২৪৪টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১৩৫টির। বিপরীতে দাম কমেছে ৮৪টির। আর অপরিবর্তিত রয়েছে ২৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

অবশেষে ইতিবাচক শেয়ারবাজার

আপডেট সময় ০৮:২২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ নভেম্বর ২০১৮