ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল মেয়েরা

আকাশ স্পোর্টস ডেস্ক:

আয়ারল্যান্ডকে হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সারল বাংলাদেশের মেয়েরা। গায়নাতে আইরিশদের বিপক্ষে ৬ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ নারী দল।

রবিবার টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে মাত্র ৮৪ রান তুলতে সক্ষম হয় আয়ারল্যান্ড। আইরিশ শিবিরে ্শুরুতেই আঘাত আনেন জাহানারা আলম। এরপর খাদিজা আর রোমানার বলে ২৬ রানের মাথায় পাঁচ উইকেট হারিয়ে বসে আইরিশরা। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান আসে গার্থের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান করেন লুইস।

বাংলাদেশের হয়ে চার ওভার বল করে ১০ রান দিয়ে ৩ উইকেট নেন রোমানা আহমেদ। দুই উইকেট শিকার জাহানারার।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করে বাংলাদেশের দুই ওপেনার আয়শা রহমান এবং শামিমা সুলতানা। ৯ রানে শামীমা ফিরলে ফারানার সঙ্গে জুটি বাঁধেন আয়শা। ২৫ রান করা আয়শাকে বোল্ড করে পরপর নিগার সুলতানা আর রোমানাকে ফিরিয়ে দেন গার্থ।

এরপর ফারজানা হক ও সানজিদার পঞ্চম উইকেটে ৩২ বল বাকি রেখে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ম্যাচ শেষে ২১ রানে অপরাজিত থাকেন ফারজানা আর ২০ রানে ছিলেন সানজিদা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল মেয়েরা

আপডেট সময় ০২:১৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ৫ নভেম্বর ২০১৮